Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা, হাওড়া স্টেশনে গ্রেফতার ৬ যাত্রী

ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা ব্যাগে করে কোথায়, কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 

রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা, হাওড়া স্টেশনে গ্রেফতার ৬ যাত্রী

শেষ আপডেট: 22 March 2024 00:36

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করল জিআরপি। ঘটনায় ৬জন যাত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা ব্যাগে করে কোথায়, কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 

জিআরপি সূত্রে জানা গেছে, ধৃতরা হল-বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা(২৯), সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩৪), মুদিত রাষ্ট্রগি (৪২ ), মোহম্মদ দানের (২৯)। এদের মধ্যে বিশ্বনাথ জানা ও সৌমেন জানা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। বাকি চারজন লখনউয়ের বাসিন্দা।

রাজধানী এক্সপ্রেসে চেপে কলকাতা আসছিলেন অভিযুক্তরা। এদিন সকালে হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালান জিআরপির আধিকারিকরা তল্লাশি চালানোর সময় তাদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। তাদের কাছে এত বিপুল পরিমাণ টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে কোনরকম কাগজপত্র দেখাতে পারেননি।

এমনকী ব্যবসায়িক কারণে টাকাপয়সা নিয়ে কলকাতায় আসার কথা বললেও তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে বলে দাবি রেল পুলিশের। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেয় জিআরপি। এদিন ধৃতদের হাওড়া জেলা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।


```