Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের পার্থর নিশানায় অর্জুন, টেনে আনলেন ২৪ বছর আগের খুনের ঘটনা

অর্জুন সিং বনাম পার্থ ভৌমিক, ভোটকে ঘিরে ক্রমেই রাজনীতির উত্তাপ বাড়ছে ব্যারাকপুরে।

ফের পার্থর নিশানায় অর্জুন, টেনে আনলেন ২৪ বছর আগের খুনের ঘটনা

শেষ আপডেট: 2 April 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো: অর্জুন সিং বনাম পার্থ ভৌমিক, ভোটকে ঘিরে ক্রমেই রাজনীতির উত্তাপ বাড়ছে ব্যারাকপুরে।

প্রচারে বেরিয়ে এবার ২৪ বছর আগের এক খুনের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

২০০০ সালের ২ এপ্রিল ব্যারাকপুরের তৃণমূল নেতা বিকাশ বসুকে খুন করেছিল দুষ্কৃতীরা। ওই ঘটনায় নাম জড়িয়েছিল অর্জুন সিংয়ের। অর্জুনকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি। এই প্রসঙ্গে সিপিএমের সঙ্গে অর্জুনের যোগসাজশের অভিযোগও এনেছেন পার্থ।

অর্জুনের নাম উল্লেখ না করে তৃণমূল প্রার্থীর অভিযোগ, "সেই সময় রাইটার্স বিল্ডিং থেকে ফাইল লোপাট হয়ে গিয়েছিল! ব্যারাকপুরের মানুষ জানেন বিকাশদাকে কে খুন করেছিল।"

পার্থর আরও দাবি, "নিজেদের নানা অসুবিধার কারণে আমরা এতদিন বিকাশদার খুনের বিচার চাইতে পারিনি। তবে ব্যারাকপুরের মানুষ আমাকে আর্শীবাদ করলে লোকসভা ভোটে জিতে আমার প্রথম কাজ হবে বিকাশদার খুনের ফাইল রি-ওপেন করা।"

পর্যবেক্ষকদের মতে, অর্জুন তৃণমূলের সঙ্গে থাকায় এতদিন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, পরোক্ষে সেটাই বোঝাতে চেয়েছেন পার্থ। এ ব্যাপারে অর্জুন সিংয়ের অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে পার্থর এমন অভিযোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে শিল্পাঞ্চলে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি। এবারেও টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন। গেরুয়া শিবির তাঁকে প্রার্থীও করেছে। তারপর থেকেই পার্থ বনাম অর্জুনের বাক্যবাণকে ঘিরে চড়ছে ব্যারাকপুরের রাজনৈতিক উত্তাপ। এখন দেখার, পাল্টা হিসেবে অর্জুন সিং কী বলেন। 


```