Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (২০.০৭.১৯) মেষ শরীর কর্মব্যস্ততা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে।  তাই শরীর নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। অর্থ বিনিয়োগ করতে পারেন আজ, তবে সঠিক ভাবে খরচ করুন।  নইলে সমূহ বিপদ। প্রেম সঙ্গীর সাথে আজ আড্ডা জমে যাবে।  বিনা সঙ্কোচে

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 19 July 2019 18:54

রাশিফল (২০.০৭.১৯) মেষ শরীর কর্মব্যস্ততা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে।  তাই শরীর নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। অর্থ বিনিয়োগ করতে পারেন আজ, তবে সঠিক ভাবে খরচ করুন।  নইলে সমূহ বিপদ। প্রেম সঙ্গীর সাথে আজ আড্ডা জমে যাবে।  বিনা সঙ্কোচে তাঁকে সবটা বলে ফেলুন। বৃষ শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে আজ।  তবে ধারাবাহিকতা বজায় রাখতে সকালে প্রাণায়াম বন্ধ করবেন না। অর্থ আর্থিকভাবে লাভবান হতে পারেন আজ।  তবে আনন্দে আত্মহারা হবেন না।  কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন। প্রেম সঙ্গী আজ আপনাকে ফুরফুরে মেজাজে রাখবে।  তাই বাকি সব কিছু আজ নস্যি মনে হবে। মিথুন শরীর সারাদিন শরীর চর্চা ও খোলা মনে থাকুন, শরীর ভালো থাকবে অনেকটাই। অর্থ অভিভাবকের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আজ। প্রেম দাম্পত্য জীবন সুন্দর হবে আজ।  তাই বাকি কাজগুলো নিশ্চিন্তে করুন। কর্কট শরীর স্বাস্হ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার ক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থ আর্থিক ক্ষেত্রে উন্নতি আজ নানা কেনাকাটায় আপনাকে সাহায্য করবে। প্রেম বহিরাগতের জন্য আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ব্যবধান তৈরি হতে পারে, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন। সিংহ শরীর গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অর্থ দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে। প্রেম ব্যবহারে অস্থিরতা দেখাবেন না, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে।  তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে। কন্যা শরীর আজ ফুরফুরে থাকবেন সারাদিন।  তাই বাকি কাজ মন দিয়ে করুন। অর্থ টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে।  কারো কারো ক্ষেত্রে গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। প্রেম আজ সঙ্গী আপনার ব্যবহারে দুঃখ পেতে পারেন।  মাথা ঠাণ্ডা রেখে এগোবেন। তুলা শরীর অন্য দিনের চেয়ে বেশি এনার্জি থাকবে আজ, তাই সব কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন। অর্থ কোনও দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন।  তাড়াহুড়ো করবেন না কোনওকিছুতে। প্রেম সঙ্গী আজ আপনাকে অফুরান আনন্দ দেবে। বৃশ্চিক শরীর আজ আপনার স্বাস্হ্য নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই।  তাই বাকি কাজ মন দিয়ে করুন। অর্থ যদিও আপনার হাত থেকে টাকা বেরিয়ে যাবে আজ, তবুও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। প্রেম আপনার প্রিয়জন ঝগড়া করলেও আপনি তাঁকে ভালোবেসে যান।  আপনার স্ত্রীর চাহিদা আজ আপনাকে একটু চাপে ফেলতে পারে। ধনু শরীর স্বাস্হ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার জন্য একটি আদর্শ দিন। অর্থ আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চায় তা জানার চেষ্টা করুন, কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় যাতে, সেই চেষ্টাই করুন। প্রেম সঙ্গীকে নিয়ে চিন্তা করবেন না, আজ সারাদিন উনি আপনার খেয়াল রাখবেন। মকর শরীর অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে, তাতে শরীরে প্রভাবও পড়বে।  তবে, আপনার কোনও বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। অর্থ রক্ষণশীল উপায়ে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আজ। প্রেম সঙ্গী সত্যিই আপনার জন্য দেবদূত আজ, টের পাবেন বারবার। কুম্ভ শরীর পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন।  অযথা চিন্তা করবেন না। অর্থ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আজ। প্রেম সঙ্গী আজ সাথে থাকবেন সবসময়ে।  তাঁকে মনের সব কথা খুলে বলুন। মীন শরীর নিজের কাজের জন্য অযথা চাপ নেবেন না।  অসুস্থ হয়ে পড়বেন। অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন আজ। প্রেম আপনি আজ আবার সঙ্গীর প্রেমে পড়বেন, কারণ তিনি তেমন সব কাজই করবেন আজ।

```