Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (১৯.০৭.১৯) মেষ শরীর উত্তেজিত হবেন না, অযথা রেগে গেলে আপনারই শারীরিক সমস্যা বাড়বে।  শারীরিকভাবে বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকুন।  তবে সবথেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে। অর্থ আজ ফাটকা খেললে কিছু অতিরিক্ত

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 18 July 2019 19:27

রাশিফল (১৯.০৭.১৯) মেষ শরীর উত্তেজিত হবেন না, অযথা রেগে গেলে আপনারই শারীরিক সমস্যা বাড়বে।  শারীরিকভাবে বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকুন।  তবে সবথেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে। অর্থ আজ ফাটকা খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। প্রেম সঙ্গী আজ আপনাকে অনেকটাই আনন্দ দেবেন। বৃষ শরীর ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে।  তাই অযথা তা নিয়ে চিন্তা করবেন না। অর্থ আপনি দ্রুত অর্থ উপার্জন করার চেষ্টা করবেন আজ।  তবে ভুলভাল কোথাও সই করবেন না। প্রেম আপনার সঙ্গীর অত্যন্ত ভালো ব্যবহারে আজ আপনি একটু চমকেই যাবেন। মিথুন শরীর দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ। অর্থ নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে।  তবে সকলের সাথে এ বিষয়ে আলোচনা করবেন না। প্রেম লোকেদের হস্তক্ষেপে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আজ সমস্যায় পড়তে পারে। কর্কট শরীর অযথা চিন্তা করে শরীরকে ঝামেলায় ফেলবেন না।  সুস্থ থাকতে সকালে হাঁটুন। অর্থ উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত।  অযথা খরচ করবেন না। প্রেম দাম্পত্য মধুর হবে আজ। সিংহ শরীর উত্তেজনা করবেন না, মাথা ঠাণ্ডা রাখুন, সুস্থ থাকুন।   অর্থ নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, তবে আশা যতটা করবেন, ততটা লাভ হবে না।  আর্থিক বিনিয়োগের সময় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। প্রেম সঙ্গীর মিথ্যে কথা আজ কষ্ট দেবে আপনাকে।  তাই আগে থেকে মন শক্ত করুন। কন্যা শরীর মানসিক সব জটিলতা কাটিয়ে প্রাণ খুলে হাসুন, সুস্থ থাকুন। অর্থ সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে, তাদেরকে শুধু উপেক্ষা করুন।  নিজের কাজে স্থির থাকুন। প্রেম প্রেমের জন্য দিনটি শুভ।  অযথা ভাবনা চিন্তা করবেন না। তুলা শরীর ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে।  কিন্তু তাতে নিজেকে অবহেলা করতে শুরু করবেন না, কারণ আপনিও জানেন জীবনের প্রতি যত্নই আসল ব্রত। অর্থ ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনাকেই বেগ পেতে হবে।  আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গার্হস্থ্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রেম সঙ্গীর আবেগের বহর আপনার প্রতি আজ বেশ বেশিই থাকবে।  অবাক হবেন না। বৃশ্চিক শরীর সাবধানে চলাফেরা করুন।  দুর্ঘটনার সম্ভাবনা আছে।   অর্থ প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে।  তাই টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করবেন না। প্রেম কাছের মানুষের সাথে আনন্দের সময় কাটাবেন আজ।  তাঁকে বোঝান, তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ধনু শরীর সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে।  যতটা পারবেন, তাতে ব্যস্ত থেকে নিজেকে সুস্থ রাখুন। অর্থ আপনার বন্ধুবান্ধবের সাহায্যে আজ আর্থিক ঝঞ্ঝাট অনেকটাই কেটে যাবে।  পারলে ওঁদের একটা ট্রিট দিয়ে দেবেন। প্রেম দাম্পত্যসুখ আজ সব যন্ত্রণা ভুলিয়ে দেবে আপনাকে। মকর শরীর চারপাশের পরিস্থিতি যাই থাকুক, নিজের স্থিতিতে প্রভাব ফেলতে দেবেন না।  চাইলে প্রাণায়াম করুন। অর্থ আর্থিক ক্ষেত্রে আজ সুখের দিন।  চেষ্টা করুন ঠাণ্ডা মাথায় সব সামলাতে।  তাড়াহুড়ো করে সব গণ্ডগোল করে ফেলবেন না। প্রেম সঙ্গী আজ অহেতুক চাহিদা করবেন, চেষ্টা করবেন শান্ত থাকতে।  নইলে ঝামেলা বাড়বে। কুম্ভ শরীর খুব আরামের দিন আজ।  তাই চেয়ারে বসে আপনি উপভোগ করুন।   অর্থ আজ আপনি সহজেই মূলধন, অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন।  নতুন প্রকল্পে কাজের জন্য পুঁজির অনুরোধ করতেই পারেন। প্রেম সঙ্গী আজ আপনাকে আনন্দেই রাখবেন।  তাই অযথা প্রেম নিয়ে মাথা ঘামাবেন না। মীন শরীর শান্তিতে থাকতে সকালে হাঁটুন, সারাদিন সুস্থ থাকুন।  তৃপ্ত থাকুন। অর্থ কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে মানসিক পরিতৃপ্তি পাবেন। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আজ। প্রেম প্রেমের জন্য আজ দারুণ একটা দিন।

```