Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (১৫.০৭.১৯) মেষ শরীর সুস্থ থাকতে হাঁটা চলা করুন। এক জায়গায় বসে থাকবেন না। অর্থ বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন। পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই নিন, তাহলেই আপনি লাভবান হবেন। প্রেম প্রেম এবং ভালোবাসা আপনাকে ফুরফুরে মেজ

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 15 July 2019 04:34

রাশিফল (১৫.০৭.১৯) মেষ শরীর সুস্থ থাকতে হাঁটা চলা করুন। এক জায়গায় বসে থাকবেন না। অর্থ বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন। পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই নিন, তাহলেই আপনি লাভবান হবেন। প্রেম প্রেম এবং ভালোবাসা আপনাকে ফুরফুরে মেজাজে রাখবে। বৃষ শরীর ভালো থাকতে প্রাণায়ামে মন দিন। অযথা চিন্তা করবেন না। অর্থ কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। প্রেম সঙ্গী আজ আপনাকে কাছছাড়া করবেন না। তাই দমবন্ধ লাগলেও আজকের দিনটা মানিয়ে নিন। মিথুন শরীর নার্ভের সমস্যায় আজ জেরবার হতে পারেন। তবে অযথা চিন্তা করে সেটা বাড়াবেন না। অর্থ দীর্ঘ স্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন।যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। প্রেম প্রেমের জন্য আজ দিনটি শুভ। চেষ্টা করুন হাসি খুশি থাকতে। কর্কট শরীর বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন। অর্থ এমন কোনও জিনিসে ব্যয় করবেন না, যা পরবর্তীতে আপনার সঞ্চয়ে প্রভাব ফেলে। ‌প্রেম স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক টালমাটাল করতে পারে। সিংহ শরীর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখবেন। নইলে সারাটা দিন নষ্ট হতে পারে আপনার। অর্থ আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে। কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল। প্রেম আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন। কন্যা শরীর নিজের প্রতি যত্নশীল হোন। নইলে বিপদ বাড়তে পারে। অর্থ দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। প্রেম সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আজ নিরুদ্বেগে কাটবে সারাটা দিন। তুলা শরীর শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। অর্থ ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন।আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। প্রেম প্রেমের জন্য সতর্ক হতে হবে আপনাকে। কারণ সঙ্গীর আজ মেজাজ খারাপ থাকতে পারে। বৃশ্চিক শরীর  মাথা ঠাণ্ডা রাখতে হবে আজ, নইলে শরীর খারাপ করতে পারে আপনার। অর্থ আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে ঠিকই, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে। প্রেম প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। আপনার সঙ্গী আপনার সবচেয়ে প্রিয় বন্ধু হবেন আজ। ধনু শরীর অযথা ভয় পেয়ে শরীর খারাপ করবেন না। জীবনে কোনও সমস্যাই দীর্ঘস্থায়ী নয়। অর্থ আজ ভাল অর্থ উপার্জন করেও খরচ বেশি হবে বলে, আপনার সঞ্চয় করা কঠিন প্রেম প্রেমের জন্য আজ দিনটি শুভ। কাউকে কোনও প্রস্তাব দেওয়ার থাকলে দিয়ে দিন। মকর শরীর প্রাণায়ামে মন দিন, সুস্থ থাকার চেষ্টা করুন। অর্থ সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। প্রেম প্রেমের জন্য আজ একটি বিশেষ দিন। কোনও সারপ্রাইজ অপেক্ষা করছে আজ। কুম্ভ শরীর প্রেশার সামলে রাখুন, নুন কম খান। অযথা চিন্তা করবেন না। অর্থ জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। প্রেম অশান্তি হবে, তবে চেষ্টা করবেন সে সময়ে পুরনো সুন্দর সময়গুলো মনে করে ঝগড়া তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে। মীন শরীর সারাদিন সুস্থই থাকবেন, চিন্তার কোনও কারণ নেই। অর্থ ফাটকায় আজ লাভ হবে আপনার। প্রেম সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন।

```