Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (১৪.০৭.১৯) মেষ শরীর স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। অযথা চিন্তা করবেন না। অর্থ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তাই মন আজ ফুরফুরে থাকবে। প্রেম আবারও সঙ্গীর প্রেমে নতুন করে পড়তে পারেন।

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 14 July 2019 03:07

রাশিফল (১৪.০৭.১৯) মেষ শরীর স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। অযথা চিন্তা করবেন না। অর্থ অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তাই মন আজ ফুরফুরে থাকবে। প্রেম আবারও সঙ্গীর প্রেমে নতুন করে পড়তে পারেন। তাই সবকিছু পজিটিভ লাগবে। বৃষ শরীর মাথা ব্যথার সমস্যা আজ ভোগাবে, সঙ্গে কোনও ওষুধ রাখবেন অবশ্যই। অর্থ আপনার অভিভাবকের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আজ। বেড়াতে বেরিয়ে অযথা টাকা খরচ করবেন না। নিজের মালপত্রের দিকে নজর দেবেন। প্রেম বন্ধুরা আপনাকে কোনও বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। মিথুন শরীর প্রতিকূল পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। অযথা প্রেশার বাড়াবেন না। অর্থ আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার জরুরি কেনাকাটায় বাড়তি সুবিধা দেবে। তবে বেশি খরচ করবেন না। প্রেম প্রেমের জন্য দিনটি শুভ। সঙ্গী আজ সবকিছুতে পাশে থাকবেন। কর্কট শরীর রাস্তা দিয়ে হাঁটা চলা করবেন সাবধানে। দুর্ঘটনার সম্ভাবনা আছে। অর্থ  আজ বেশ কিছুটা টাকা ঝপ করে হাতে আসতে পারে। তবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। প্রেম সচেতন থাকুন, অযথা সঙ্গীর উপর অবিশ্বাস করবেন না। তাতে সম্পর্কের জটিলতা বাড়বে। সিংহ শরীর অযথা চাপ নেবেন নাশরীর খারাপ করতে পারে। অর্থ আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। তাই মাথা ঠাণ্ডা রাখবেন। কাজ হাসিল হবে। প্রেম ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। আজ আত্মীয়রা আপনাদের মাঝে বিতর্কের একটি কারণ হতে পারে। কন্যা শরীর এমন কোনও কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। অর্থ গুছিয়ে রাখবেন টাকা পয়সা, জিনিসপত্র। আজ হারিয়ে যেতে পারে মূল্যবান জিনিসপত্র। খুব একটা লাভদায়ক দিন নয় আজ। প্রেম আপনার সঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর একটা দিন উপহার দেবেন আজ। তুলা শরীর দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। সেরে উঠবেন আজ। অর্থ টাকাপয়সা লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। চিন্তা করবেন না, পরের দিন গুলো সুন্দর হবে। প্রেম আপনি একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন। সেগুলিকে প্রকাশ্যে আনবেন না, তাতে মানহানির সম্ভাবনা প্রবল। বৃশ্চিক শরীর আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। অর্থ কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। প্রেম আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। সামলে নেওয়ার চেষ্টা করুন। ধনু শরীর আজ আপনার স্বাস্হ্য নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। অর্থ কমিশন,ডিভিডেন্ড, রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। প্রেম আজ ফুরফুরে থাকবেন আপনি। মেজাজ ভালো থাকবে। মকর শরীর অযথা নিজের উপর পরীক্ষা করবেন না, মুঠো মুঠো ওষুধ নিজে নিজে খাবেন না। অর্থ আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। প্রেম আজ আপনি সঙ্গীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে। কুম্ভ শরীর ব্যায়াম করুন, সুস্থ থাকুন। চিন্তা করবেন না একেবারে। অর্থ উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। প্রেম প্রেমের জন্য ভালো দিন। সারাদিন মেজাজ ভালো রাখার চেষ্টা করুন। মীন শরীর সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন, সকালে খোলা মাঠে হাঁটুন। অর্থ জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। তবে কাগজগুলো পড়ে নিয়ে এগোবেন। প্রেম আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবেন, এটিকে সঙ্গীর সাথে উপভোগ করুন।

```