Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (১০.৭.১৯) মেষ শরীর  রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইন খেতে পারেন।  আরাম পাবেন। অর্থ  যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না।  আপনার জন্য সুবিধার হবে না। প্রেম সঙ্গ

শরীর‌-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 10 July 2019 02:29

রাশিফল (১০.৭.১৯) মেষ শরীর  রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইন খেতে পারেন।  আরাম পাবেন। অর্থ  যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না।  আপনার জন্য সুবিধার হবে না। প্রেম সঙ্গীর অশিষ্ট আচরণ সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে। বৃষ শরীর বেশি চিন্তা করবেন না।  সতর্কতার সাথে সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন। অর্থ দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন।  সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আজ। প্রেম বিপরীত লিঙ্গের মানুষ আজ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবেন। মিথুন শরীর জীবন নিয়ে হেলাফেলা করবেন না, সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন। অর্থ ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে।  নইলে বিপদ হতে পারে। প্রেম কাছের মানুষ আজ বেশি যত্নশীল হবেন আপনার প্রতি।  চেষ্টা করুন তাঁকে মর্যাদা দিতে। কর্কট শরীর স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন।  একেবারেই চিন্তার কারণ নেই। অর্থ কোনও বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন।  নইলে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। প্রেম দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য দারুণ।  সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন। সিংহ শরীর অস্থির হবেন না কোনও অবস্থাতেই।  চেষ্টা করুন নিজেকে ভিতর থেকে শক্তি জোগাতে।  ব্যায়াম করবেন সকালে। অর্থ বিনিয়োগের আকর্ষণীয় স্কিম হলেও খুঁটিয়ে দেখে তবে এগোবেন। প্রেম প্রেমের জন্য ভালো দিন।  সঙ্গীর সাথে দারুণ সময় কাটবে আজ। কন্যা শরীর প্রেশার বাড়তে পারে, খেয়াল রাখবেন নিজের। অর্থ আজ অনেক নতুন আর্থিক স্কিম আপনার সামনে আসবে।  কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে সব দিক দেখে নিন। প্রেম প্রেমে আজ কোনও সমস্যা হবে না।  সঙ্গী আপনাকে আগলে রাখবেন সবকিছুতে। তুলা শরীর খাওয়া এবং পান করার সময়ে সাবধান হোন।  অসাবধানতায় অসুস্থ হয়ে পড়তে পারেন। অর্থ দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলো শেষমেশ পুনরুদ্ধার করবেন আজ।  কোনও ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। প্রেম আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভাবনা আছে।  আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন। বৃশ্চিক শরীর সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে নিজে সমস্যায় পড়বেন না।  নিজে অসুস্থ হয়ে পড়লে কোনওদিকই সামলাতে পারবেন না। অর্থ পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। প্রেম সঙ্গী ও আপনি আজ ক্যাণ্ডেল লাইট ডিনারের কথা ভাবতেই পারেন, কারণ সারাটা দিনই আপনাদের চারপাশে প্রেমের আবহ থাকবে। ধনু শরীর অযথা উত্তেজিত হবেন না।  স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।  শান্ত থাকুন, সুস্থ থাকুন। অর্থ নতুন কোনও অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। প্রেম আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু।  তবে দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। মকর শরীর আরাম করতে পারবেন সারাদিন, তাই সুস্থ-সুন্দর থাকবেন। অর্থ বেশি খরচ করার সম্ভাবনা রয়েছে আজ।  মানিব্যাগ হারাতে পারেন, সতর্ক থাকবেন। প্রেম আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে আজ। কুম্ভ শরীর যথেষ্ট বিশ্রাম না করলে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন, অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন আজ। অর্থ অযথা বিনোদন বা ফূর্তির জন্য বাজে খরচ করবেন না।  এতে আপনারই ক্ষতি। প্রেম বাজে খরচ আপনার জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।  বুঝে চলুন। মীন শরীর স্বাস্হ্য ভালোই থাকবে।  তাই চিন্তা করবেন না একদম। অর্থ বাড়তি টাকা পয়সা গুছিয়ে রাখুন।  অযথা এদিক ওদিক রাখবেন না, পরে ভুলে গিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রেম মনের কথা বলতে ভয় পাবেন না।  সম্পর্ক মানেই নানা ঘাত-প্রতিঘাত।  ঠাণ্ডা মাথায় থাকলে সব পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন সহজে।

```