Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শৌচালয় সাফ করার উপাদান রয়েছে বাজারের পোট্যাটো চিপ্সে! বাড়িতেই বানিয়ে খান

দ্য ওয়াল ব্যুরো: সন্ধে বা বিকেলে টিভির সামনে বসা মানে হাতের কাছে এক প্যাকেট মুখোরোচক খাবার অনেকেই রাখেন। কখনও আবার রাত জেগে সিনেমা দেখার সময় ভরা পেটেই মুখ চালাতে ইচ্ছে করে কারও কারও। মুখোরোচক খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় হল আলুর চিপস। বা

শৌচালয় সাফ করার উপাদান রয়েছে বাজারের পোট্যাটো চিপ্সে! বাড়িতেই বানিয়ে খান

শেষ আপডেট: 7 January 2021 10:16

দ্য ওয়াল ব্যুরো: সন্ধে বা বিকেলে টিভির সামনে বসা মানে হাতের কাছে এক প্যাকেট মুখোরোচক খাবার অনেকেই রাখেন। কখনও আবার রাত জেগে সিনেমা দেখার সময় ভরা পেটেই মুখ চালাতে ইচ্ছে করে কারও কারও। মুখোরোচক খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় হল আলুর চিপস। বাজারে সচরাচর যে আলুর চিপস পাওয়া, তার ফ্লেভার, স্বাদ সবকিছুর জন্যই সাধারণ মানুষ কিনতে বেশি আগ্রহ পান। তবে দোকান থেকে কেনা আলুর চিপসের স্বাদে এক নিমেষে অনেকেই ভুলে যান এর ক্ষতিকারক দিক‌। জেনে বা না জেনেই এমন ভুল বহু মানুষই করেন। যা শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে। যদি নিতান্তই আলুর চিপসের প্রতি ভালবাসা থাকে, তাহলে বাড়িতে বানিয়েই খাওয়া যেতে পারে। তেমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দোকানের আলুর চিপস কেন ক্ষতিকারক আলুর চিপসের রঙ, স্বাদ, গঠনের জন্য কেউ কেউ সামান্য পরিমাণ সোডিয়াম বাইসালফাইট ব্যবহার করেন। বাজারে বিক্রি হওয়া বহু চিপস এভাবেই তৈরি হয়। বাথরুম পরিষ্কার করার লিকুইডেও এই সোডিয়াম বাইসালফাইট থাকে। তবে আলুর চিপস বলেই সামান্য পরিমাণে ব্যবহার করেন কেউ কেউ। আলুর মধ্যে ভিটামিন বি১২ থাকে। এই সোডিয়াম বাইসালফাইট এবং ভিটামিন বি১২-এর সংমিশ্রণ বেশি পরিমাণে গ্রহণ করলে কারও মৃত্যু পর্যন্ত হতে পারে। সেকারণেই বাজারে কেনা আলুর চিপস থেকে দূরে থাকাই শ্রেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বাড়িতেই কীভাবে আলুর চিপস বানাবেন জেনে নিন ১. প্রথমেই বড় মাপের পাঁচটি আলু ধুয়ে, পরিষ্কার করে, খোসা ছাড়িয়ে পাতলা গোল গোল চাকতির মতো কেটে নিন। ২. এরপর একটি পাত্রে গরম জল নিয়ে টুকরোগুলো ভিজিয়ে আরও একবার ধুয়ে নিন। অন্তত দু'বার এটি করবেন। তাহলে স্টার্চ থাকলে সেটা বেড়িয়ে যাবে। ৩. প্রতিটা টুকরোর গায়ে ভাল করে নুন, মশলা, হার্ব মিশিয়ে অন্য একটি পাত্রে রেখে দিন। ৪. একটি বড় থালায় আলুর টুকরোগুলো ছড়িয়ে রোদের মধ্যে রেখে দিন বেশ কিছুক্ষণ। রোদ আলুর ময়শ্চার একে বারেই টেনে নেয়। ফলে চিপস মচমচে খেতে লাগে। ৫ . পুরোপুরি শুকিয়ে গেলে সেগুলোই এবার এয়ারটাইট জারে রেখে দিন।‌ যখন ইচ্ছে হবে সামান্য তেলে ভেজে খেতে পারেন। তবে মনে রাখবেন গ্যাসের আঁচ যেন কম থাকে। বেশিক্ষণ ধরে ভাজবেনও না। তুলে ফেলার পর তেল ঝরিয়ে তারপর খেলেই আসল স্বাদ পাবেন।

```