Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্যান দূর করে ত্বক আরও মসৃণ করতে আজই ব্যবহার করুন এই বডি স্ক্রাব, কীভাবে বানাবেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে যে শুধু মুখের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায় তা তো নয়, দেহের চামড়াতেও টান পড়ে। বারবার বডি লোশন লাগালেও সেই রুক্ষ ভাব কাটে না। অন্যদিকে গরম জলে স্নান করার জন্যেও শুষ্ক দেখায় দেহের ত্বক। ঠান্ডা পড়তে শুরু করলেই এক ন

ট্যান দূর করে ত্বক আরও মসৃণ করতে আজই ব্যবহার করুন এই বডি স্ক্রাব, কীভাবে বানাবেন জেনে নিন

শেষ আপডেট: 4 December 2020 13:14

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে যে শুধু মুখের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায় তা তো নয়, দেহের চামড়াতেও টান পড়ে। বারবার বডি লোশন লাগালেও সেই রুক্ষ ভাব কাটে না। অন্যদিকে গরম জলে স্নান করার জন্যেও শুষ্ক দেখায় দেহের ত্বক। ঠান্ডা পড়তে শুরু করলেই এক নিমেষে ত্বকের পুরনো জৌলুস যেন কোথায় হারিয়ে যায়। তবে চিন্তা নেই। বাড়ির রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়েই এই সমস্যার সমাধান করতে পারবেন। ঘরে বানানো বডি স্ক্রাব - মুখের মতো হাত, পা, পিঠের মরা চামড়া তুলে ফেলাও কিন্তু জরুরি। এর জন্য নিয়মিত যত্ন নেওয়া খুবই প্রয়োজনীয়। সপ্তাহে অন্তত একদিন অবশ্যই বডি স্ক্রাব ব্যবহার করুন। বাজার চলতি প্রোডাক্টে এমন অনেক উপাদান থাকে, যা আসলেই ত্বক আরও বেশি রুক্ষ করে তোলে। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন বডি স্ক্রাব। লেবু দিয়ে তৈরি বডি স্ক্রাব কেন ব্যবহার করবেন - লেবুর রসের মধ্যে এমনিতেই ব্লিচিংয়ের গুণ থাকে। প্রাকৃতিক ভাবে কাজ করে ফলে খুব একটা ক্ষতি করে না। শীতকালে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। ফলে সূর্যরশ্মির প্রভাবে ত্বকে ট্যান পড়ে। এই বডি স্ক্রাব ট্যান দূর করে আরও মসৃণ করতে সাহায্য করবে। অন্যদিকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকায় ত্বক দাগছোপমুক্ত করতেও সাহায্য করে। কী কী লাগবে - তিন চা চামচ পাতিলেবুর রস, পাতিলেবুর খোসা, এক কাপ চিনি, তিন চা চামচ নারকেল তেল কীভাবে বানাবেন - প্রথমেই লেবুর খোসা গুঁড়ো গুঁড়ো করে নিন। তারপর তাতে লেবুর রস, চিনি, নারকেল তেল মিশিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন। খেয়াল রাখবেন অতিরিক্ত নারকেল যেন না দেওয়া হয়। স্ক্রাবটা একটু থকথকে হলে, গায়ে বসাতে সুবিধা হবে। কীভাবে ব্যবহার করবেন - স্ক্রাবটি হাতে, পায়ে, পিঠে, গলায়, ঘারে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা উষ্ণ জল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। তারপর বডি লোশন বা ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। কিছুদিন ব্যবহারের পরেই দেখবেন ত্বক দাগছোপ মুক্ত হবে, একইসঙ্গে আরও মসৃণ, উজ্জ্বল দেখাবে।

```