Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআক্কেলে দাঁতে বড্ড ব্যথা, তোলার পরেও জ্বালায়, রাতবিরেতে ভোগালে সারবে সহজ উপায়ে

দাঁত তোলার পরেও ব্যথা? কী কী করবেন

বেআক্কেলে দাঁতে বড্ড ব্যথা, তোলার পরেও জ্বালায়, রাতবিরেতে ভোগালে সারবে সহজ উপায়ে

শেষ আপডেট: 27 March 2024 18:35

দ্য ওয়াল ব্যুরো: এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে’

দাঁতে ব্যথা (Wisdom Teeth) শুরু হলে এই কথাই বলবেন অনেকে। যার ব্যথা হয় সেই বোঝে কষ্টটা। দাঁতে ব্যথার ভোগান্তি মারাত্মক। খাওয়াদাওয়া শিকেয় ওঠে, রাতে ঘুমের বারোটা বেজে যায়। দিনভর শুধু মাড়িতে চিনচিন, দাঁতের গোড়ায় ঝনঝন। আর সার্জারি হলে তো কথাই নেই। টেনেটুনে দাঁত তুলে আসার পরে ব্যথা যেন কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে আক্কেল দাঁত (Wisdom Teeth) তুললে বেশ কিছুদিন ভুগতেই হয়।

পেইন কিলার খেয়ে ব্যথা থেকে সাময়িক রেহাই মেলে ঠিকই, কিন্তু পাকাপাকি সমাধান পাওয়া যায় না। আর পেইন কিলারের পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক। তাই ওষুধ না খেয়ে যদি ঘরোয়া উপায় ব্যথা কমানো যায় তাহলে কাজ হয় অনেক বেশি। সাইড এফেক্টসের ভয়ও থাকে না।

মাড়ির ওপর ও নীচের আট নম্বর জায়গা থেকে এই দাঁত গজিয়ে ওঠে। সাধারণত ১৮ বছরের পরেই আক্কেল দাঁত উঠতে দেখা যায় অনেকের। এই দাঁতের সমস্যা হল, মাড়ির তলা থেকে দাঁতটি ওঠে। ফলে মাড়ি ফেটে গিয়ে ব্যথা হয়। অনেক সময় ঠিক জায়গা থেকে এই দাঁত গজায় না। সোজা পথেও ওঠে না। মাড়ি থেকে বেঁকে গিয়ে আশপাশের অন্য দাঁতগুলোর ওপর চাপ দেয়। ফলে প্রচণ্ড যন্ত্রণা হয়। আক্কেল দাঁতে (Wisdom Teeth) ব্যথা শুরু হলে, অন্যান্য দাঁতগুলোও শিরশির করতে শুরু করে। যন্ত্রণা বাড়ে। তথন ডাক্তাররা দাঁতটি তুলে ফেলারই পরামর্শ দেন।

আক্কেল দাঁত তো তোলা হল, কিন্তু এর পরের পর্যায়টাও কঠিন। অনেকের দাঁত তোলার পরেও যন্ত্রণা থাকে। তাছাড়া যতক্ষণ না মাড়ি পুনর্গঠিত হয় ততক্ষণ ব্যথা থেকেই যায়। ডাক্তাররা তাই ব্যথা কমানোর ওষুধ দেন। তবে ঘরোয়া উপায় যদি মানা যায়, তাহলে ওষুধ না খেয়েও দীর্ঘসময় ব্যথা থেকে আরাম পাওয়া যাবে।

দাঁত তোলার পরেও ব্যথা? কী কী করবেন

সার্জারির পরে ২৪ ঘণ্টা অ্যালকোহল খাবেন না।

হালকা গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করলে অনেক আরাম পাওয়া যায়। এতে দাঁতের গোড়ায় থাকা ব্যাকটেরিয়া জমতে পারে না। ফলে আক্কেল দাঁত (Wisdom Teeth) যেখানে উঠছে, সেই জায়গায় কোনও সংক্রমণ থাকলে, তা কমে যায়। তাছাড়া মাড়ির ব্যথারও কিছুটা উপশম হয়।

ঠান্ডা ও গরমের সেঁক দিলে অনেক আরাম পাওয়া যায়। প্রথম ২০ মিনিট আইস প্যাক দিয়ে সেঁক দিন, পরের ২০ মিনিট গরম সেঁক দিন। একটি তোয়ালেতে বরফ নিয়ে ঠান্ডা সেঁক দিলে ব্যথা অনেকটা কমবে। এরপর গরম সেঁক দিলে সেই জায়গার রক্ত চলাচল বাড়বে। ফলে ব্যথার উপশম হবে খুব তাড়াতাড়ি।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাশ করা বন্ধ করবেন না। অনেকেই ভাবেন দাঁত তোলার পরে ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত বেরোতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে ব্রাশ করুন অবশ্যই। এতে দাঁতের ফাঁকে ময়লা জমবে না, ব্যথাও কমবে ধীরে ধীরে।

আক্কেল দাঁতের ওপর একটি লবঙ্গ দাঁত দিয়ে চেপে ধরে রাখুন। চিবিয়ে ফেলবেন না। শুধু আক্কেল দাঁত নয়, অন্য দাঁতের ব্যথাও কমাতে পারে লবঙ্গ।

কী কী করবেন না

খুব ঠান্ডা বা খুব গরম পানীয় এড়িয়ে চলুন।

স্ট্র দিয়ে পানীয় টানবেন না।

ধূমপান ও অ্যালকোহল চলবে না।

ঘষে ঘষে মুখ ধোবেন না। খুব চেপে দাঁত মাজবেন না। মাড়ির ওপর যেন চাপ না পড়ে।

শক্ত খাবার কিছুদিন খাবেন না। জাঙ্ক ফুড বা আইসক্রিম এড়িয়ে চলুন। খুব ক্রিসপি কিছু বা দাঁত দিয়ে জোড়ে ভাঙতে হবে এমন খাবার না খাওয়াই ভাল।


```