Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসার প্রতিরোধে শীতের যে খাবারগুলো নিয়মিত খেতে বলছেন ডাক্তাররা, দেখে নিন এক ঝলকে

দ্য ওয়াল ব্যুরো: যেকোনও ধরনের রোগ প্রতিরোধে প্রতিদিন ফল, শাক সবজি খাওয়ার প্রতি জোর দিতে বলছেন ডাক্তাররা। শুধু সাময়িকভাবে সুস্থই রাখে না, বরং আগামীর জন্যে, ক্যানসার প্রতিরোধেও ভীষণ উপকারী শাক সবজি রয়েছে। শীতকাল মানেই তো বাজারভর্তি রঙ-বের

ক্যানসার প্রতিরোধে শীতের যে খাবারগুলো নিয়মিত খেতে বলছেন ডাক্তাররা, দেখে নিন এক ঝলকে

শেষ আপডেট: 4 February 2023 09:42

দ্য ওয়াল ব্যুরো: যেকোনও ধরনের রোগ প্রতিরোধে প্রতিদিন ফল, শাক সবজি খাওয়ার প্রতি জোর দিতে বলছেন ডাক্তাররা। শুধু সাময়িকভাবে সুস্থই রাখে না, বরং আগামীর জন্যে, ক্যানসার প্রতিরোধেও ভীষণ উপকারী শাক সবজি রয়েছে। শীতকাল মানেই তো বাজারভর্তি রঙ-বেরঙের সবজি। কিন্তু তার মধ্যেও এমন কিছু কিছু বিশেষ ফল, সবজি আছে যেগুলোর মধ্যে অ্যান্টি-ক্যানসার গুণাবলিও রয়েছে। যেমন ১. আখরোট সমীক্ষায় জানা গেছে আখরোটের মধ্যে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড, ফাইটোস্টেরোলস, মেলাটোনিন। যা ব্রেস্ট ক্যানসার, কোলন টিউমার, প্রস্টেট ক্যানসার রুখতে সাহায্য করে। ২. আপেল আপেলের মধ্যে রয়েছে কোয়েরসেটিন, এপিকেটচিন, অ্যান্থোসিয়ানিন, ট্রিটারপিনয়েডস। যা কোলোলেকটারাল ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। ৩. কুমড়ো কুমড়ো দিয়ে নানারকম তরকারি যেমন তৈরি করা হয়, তেমনই স্যুপ তৈরি করেও বহু মানুষ খান। সূর্যরশ্মির কারণে যে স্কিন ক্যানসার সম্ভাবনা থাকে,তা রুখতে সাহায্য করে কুমড়ো। ৪. ব্রকোলি ব্রকোলির মধ্যে রয়েছে গ্লুকোসিনোলেটস। যা শরীরে আইসোথিওসিয়ানেটস-এ রূপান্তরিত হয়। যেকোনও ক্যানসার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় ব্রকোলি। ৫. রসুন রসুনের মধ্যে রয়েছে সালফার। যা শরীরে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। তাছাড়াও স্টমাক, কোলন, প্যানক্রিয়াস, ব্রেস্ট ক্যানসার রুখতেও সাহায্য করে রসুন। ৬. গাজর গাজরের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে বেটা ক্যারোটিন, ফ্যালক্যারিনোল। শীতে নিয়মিত গাজর খেলে ব্রেস্ট, প্রোস্টেট, ইন্টেস্টাইন ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে না। ৭. চেরি লাল টুকটুকে ছোট্ট মিষ্টি ফলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন। যা একপ্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যানসার প্রতিরোধে এটিও খুব উপকারী। ৮. গ্রিন টি গ্রিন টি-র উপকারিতা সম্পর্কে সকলেই অবগত। এই গ্রিন টির মধ্যে রয়েছে কেটচিনস। যা লিভার, ব্রেস্ট, কোলন ক্যানসার রুখতে সাহায্য করে।

```