Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ওজন কমাতে ভরসা রাখুন চিনেবাদামে

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ প্রায় পুরোটাই কেটেছে বাড়িতে বসে! দৌড়-ঝাঁপ, হুটোপাটা প্রায় হয়নি, বরং যেটা হয়েছে তা হল বাড়িতে থেকে অফুরন্ত সময়ে প্রচুর খাওয়া দাওয়া। ব্যাস, খাওয়া দাওয়া প্রচুর হলেও, যাওয়া হয়নি জিমে আর এই কারণেই প্রায় বেশিরভাগ মানুষের

ওজন কমাতে ভরসা রাখুন চিনেবাদামে

শেষ আপডেট: 5 January 2021 11:35

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ প্রায় পুরোটাই কেটেছে বাড়িতে বসে! দৌড়-ঝাঁপ, হুটোপাটা প্রায় হয়নি, বরং যেটা হয়েছে তা হল বাড়িতে থেকে অফুরন্ত সময়ে প্রচুর খাওয়া দাওয়া। ব্যাস, খাওয়া দাওয়া প্রচুর হলেও, যাওয়া হয়নি জিমে আর এই কারণেই প্রায় বেশিরভাগ মানুষের ওজন বেড়েছে।  কিন্তু নতুন বছরে আবার খেয়াল পড়েছে, শরীরকে রাখতে হবে সুস্থ আর তার জন্য কমাতে হবে ওজন। তা বলে, না খেয়ে ওজন কমানো নয়! স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার খেয়েই কমাতে হবে ওজন আর এক্ষেত্রে তাই ভরসা রাখতেই পারেন চিনে বাদামের ওপর। চিনেবাদাম কীভাবে কমাবে বাড়তি ওজন, ভাবছেন তো? চিনেবাদামে প্রচুর ফ্যাট রয়েছে বলে বাজারে এর দুর্নাম রয়েছে! কিন্তু আসল কথা হল সব মেদ ওজন বাড়তে দেয়না। চিনেবাদামে পাওয়া যায় স্বাস্থ্যকর ফ্যাট যা শরীরের পক্ষে খুবই উপকারী। আসলে এটা ওজন কমাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন যা অন্যান্য খাবারের থেকে কম ক্যালোরিযুক্ত। আবার যখন আমাদের শরীর কোনও কাজ করে না তখনও চিনেবাদাম ক্যালোরি বার্ন করে, আর এটাই হল ওজন কমানোর প্রথম পদক্ষেপ। এরসঙ্গেই চিনেবাদাম মেটাবলিক রেটকে বাড়াতে সাহায্য করে। ব্যালেন্স স্ন্যাক্সস হিসেবে আপনার ডায়েটে রাখতে পারেন চিনেবাদামকে। এটা যেমন প্রোটিন, ফাইবার সরবরাহ করে তেমনই হজমেও সহায়তা করে। একটা টাটকা আপেলের সঙ্গে খেতে পারেন একমুঠো চিনেবাদাম বা রুটির সঙ্গেও খেতে পারেন চিনেবাদাম। এছাড়াও আপনি যদি চান তাহলে কিসমিসের সঙ্গে, স্যালাডের সঙ্গেও খেতে পারেন চিনেবাদাম।

```