Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানেন কি ব্রাউন ফুড অনেক বেশি স্বাস্থ্যকর ধবধবে সাদা খাবারের থেকে

দ্য ওয়াল ব্যুরো: আজকাল আমরা সকলেই ভীষণই স্বাস্থ্য সচেতন। আর স্বাস্থ্য সচেতন হতে গিয়ে প্রথমেই সকলে নজর দিচ্ছেন খাদ্যাভাসের ওপর। কোন খাবারটা স্বাস্থ্যকর, আর কোনটা শরীরের জন্য ক্ষতিকারক এই নিয়ে চিন্তা রয়েছে সকলেরই। কী খাবেন আর কী খাবেন না ভাবত

জানেন কি ব্রাউন ফুড অনেক বেশি স্বাস্থ্যকর ধবধবে সাদা খাবারের থেকে

শেষ আপডেট: 5 December 2020 11:42

দ্য ওয়াল ব্যুরো: আজকাল আমরা সকলেই ভীষণই স্বাস্থ্য সচেতন। আর স্বাস্থ্য সচেতন হতে গিয়ে প্রথমেই সকলে নজর দিচ্ছেন খাদ্যাভাসের ওপর। কোন খাবারটা স্বাস্থ্যকর, আর কোনটা শরীরের জন্য ক্ষতিকারক এই নিয়ে চিন্তা রয়েছে সকলেরই। কী খাবেন আর কী খাবেন না ভাবতে ভাবতেই বেলা কেটে যায়! তবে ব্রাউন ফুড বনাম সাদা খাবারের লড়াই চলছে বহুকাল থেকেই। কোনটা বেশি স্বাস্থ্যকর সেই নিয়ে তর্জা চলেই আসছে! যদিও অনেকেই বলেন যে দুটো খাবারেই খাদ্যগুণ একই রয়েছে। আবার সেখানে কেউ কেউ যুক্তি দিয়ে বলেছেন যে ব্রাউন ফুডই বেশি স্বাস্থ্যকর। ১. সাদা ব্রেড বনাম ব্রাউন ব্রেড ভারতে বেশিরভাগ সাদা রুটিই তৈরি হয় ময়দা দিয়ে। যদিও এখন ব্রাউন ব্রেডের চাহিদা তৈরি হয়েছে বাজারে। বিভিন্ন ধরনের আটা ও ময়দা মিশিয়ে এখন তৈরি হচ্ছে নরম ব্রেড, যার জন্য এর রঙও হচ্ছে অন্যরকম। তবে আটার রুটি হল সবথেকে বেশি উপকারী। এটা হয়তো ময়দার রুটির মতো সাদা বা নরম হয় না কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় ময়দার রুটির থেকে। আবার অনেক ব্রাউন ব্রেডই বর্তমানে ময়দা দিয়ে তৈরি করছেন কিছু অসৎ দোকানদার। আর মিশিয়ে দিচ্ছেন ব্রাউন রঙ, যা মোটেও স্বাস্থ্যকর নয়। তাই ব্রাউন ব্রেড কেনার আগে একটু দেখে শুনে কেনাই দরকার। না হলে ঠকে যেতে পারেন। ২. সাদা ডিম বনাম ব্রাউন ডিম সাদা মুরগির ডিম সাদা হয় আর বাদামি মুরগির ডিম বাদামি হয়, কিন্তু এই দুই ধরনের ডিমের মধ্যে সেরকম কোনও পার্থক্য নেই। দুধরনের ডিমই সমান পুষ্টি সরবরাহ করে। প্রোটিন ও ভিটামিন বি দুধরনের ডিমের মধ্যেই রয়েছে। ব্রাউন ডিম অতিরিক্ত ওমেগা ৩ শরীরে সরবরাহ করে যা হৃদরোগের ঝুঁকিকে অনেকটা কমিয়ে দেয়। ৩. সাদা চিনি বনাম ব্রাউন চিনি সাদা চিনি ভাল না ব্রাউন চিনি ভাল? এই নিয়ে বাজারে বেশ বড়রকমের বিতর্ক রয়েছে। সাদা আর বাদামি চিনিতে ক্যালোরির পরিমাণ একই থাকলেও সাদা চিনির থেকে বাদামি চিনি একটু হলেও উপকারী। কারণ বাদামি চিনি অপরিশোধিত চিনি। এতে গুড় রয়েছে, যা ক্যালসিয়াম,পটাসিয়াম, আযরন আর ম্যাগনেসিয়াম রয়েছে সরাসরি শরীরে সরবরাহ করে। তবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিনির ব্যবহার করা উচিত।

```