শেষ আপডেট: 24 November 2020 08:44
যাঁরা নিয়মিত ত্বকের যত্ন নেন, তাঁরা জানেন বিভিন্ন নামীদামি ময়শ্চারাইজিং ক্রিমের মূল উপাদানই অ্যাভোকাডো আর ভিটামিন-ই। কিন্তু জানেন কি এই এই অ্যাভোকাডোও ভিটামিন ই-য়ে ভরপুর! এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যা শুধু ত্বক ঝকঝকে করবে না, এমনকি শরীরও সুস্থ থাকবে।
২. আমন্ড বাদাম -
শুধু শীতে না, সারাবছরই আমন্ড খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। প্রতিদিন সকালে অন্তত তিনটি আমন্ড বাদাম খেলে খুব উপকার পাবেন। একদিকে শরীর সুস্থ রাখবে, অন্যদিকে বাড়তি মেদ কমাতেও সাহায্য করবে। ভিটামিনে ভরপুর এই বাদাম ত্বক, চুল, নখের জন্য খুব উপকারী। কম বয়সে যাঁদের ত্বকে বলিরেখা দেখা যায়, তাঁরা নিয়মিত আমন্ড বাদাম খাওয়া শুরু করুন আজ থেকেই।
৩. গাজর -
শীতকালের অন্যতম জনপ্রিয় সবজি হল গাজর। এই সময় প্রত্যেকেই মোটামুটি নানা খাবারের সঙ্গে গাজর খান। আবার অনেকে স্যালাডেও গাজর খেতে পছন্দ করেন। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। করোনাকালে প্রত্যেকেরই তাই গাজর খাওয়া উচিত। এই সবজি ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য করে বলে, ত্বক ঝকঝকে, উজ্জ্বল, দাগছোপ মুক্ত থাকে।
৪. টমেটো -
কাঁচা নয়, রান্নায় টমেটো দিয়ে খেতে বলছেন ডাক্তাররা। টমেটোয় লাইকোপিন থাকে। রান্না করা টমেটো খেলে যা শরীরে পৌঁছে যায়। এটি শরীরে কোলাজেনের মাত্রা বাড়ায়। ফলে ত্বক এমনিতেই উজ্জ্বল থাকে। শরীরও সুস্থ থাকে।
৫. গ্রিন টি -
মেদ কমাতে গ্রিন-টির ভূমিকা অনস্বীকার্য, এ কথা এখন প্রত্যেকেই জানেন। নিয়মিত গ্রিন টি খেলে শরীর সুস্থ থাকে। অ্যাসিডের সমস্যা কেটে যায়। আবার উজ্জ্বল ত্বকের রহস্যও কিন্তু গ্রিনটিতে লুকিয়ে। দেরি না করে আজ থেকেই গ্রিনটি খাওয়ার অভ্যাস করুন।