Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপাত নিরীহ পাঁচ খাবার, যা অজান্তে আপনার ওজন বাড়ায়

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমাতে কী কী না করছেন! দৌড়চ্ছেন, খাবার লিস্ট থেকে এটা ওটা বাদ দিচ্ছেন, তেল মশলা কমাচ্ছেন।  আবার কিনে আনছেন এমন কিছু খাবার যার বিজ্ঞাপন দেখে আপনি ভেবেছেন ওজন সহজেই নিযন্ত্রণে রাখতে পারবেন।  সেগুলোর মধ্যে যেমন স্যুপ রয়েছে

আপাত নিরীহ পাঁচ খাবার, যা অজান্তে আপনার ওজন বাড়ায়

শেষ আপডেট: 11 April 2019 08:58

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমাতে কী কী না করছেন! দৌড়চ্ছেন, খাবার লিস্ট থেকে এটা ওটা বাদ দিচ্ছেন, তেল মশলা কমাচ্ছেন।  আবার কিনে আনছেন এমন কিছু খাবার যার বিজ্ঞাপন দেখে আপনি ভেবেছেন ওজন সহজেই নিযন্ত্রণে রাখতে পারবেন।  সেগুলোর মধ্যে যেমন স্যুপ রয়েছে, রয়েছে ফ্রুট জুসও।  কিন্তু সেগুলোর প্রিজ়ার্ভেটিভ এবং ফুড কালারে আপনার আবার হিতে বিপরীত হচ্ছে না তো! জেনে নিন মুখোশের আড়ালে থাকা সেই পাঁচটি খাবার কী কী, যা আপনার ক্ষতিই করছে... ১.প্রোটিন বা এনার্জি বার আপনি খিদে পেলে অন্য খাবার এড়িয়ে অনেক সময়েই কামড় বসান এই এনার্জি বারে, যা থেকে আপনার শরীর পুষ্টিও পাবে আবার আপনার ওজনও বাড়বে না।  এই ভাবনা থেকেই আপনি এই বার বেছে নেন।  কিন্তু এতে তো আপনি সাধারণ চকোলেটের থেকে বেশি ক্যালোরি নিচ্ছেন শরীরে, সেটা তো জানতেনই না হয় তো।  এতে যে পরিমাণ প্রসেজ়ড সুগার এবং প্রিজ়ার্ভেটিভ থাকে তাতে আপনার ক্যালোরির মাত্রা বাড়তে থাকে।  তাই এই বার খেতেই হলে এর প্যাকেটে লেখা পুষ্টিগুণ দেখেই খাবেন। ২. প্রসেজ়ড ফুড বা লো ফ্যাট এবং ফ্যাট ফ্রি ফুড যদি আপনি লো ফ্যাট বা ফ্যাট ফ্রি খাবারই খাবেন, তাহলে আর প্রসেজ়ড ফুড কেন খাবেন? ফ্যাট যেহেতু খাবরের থেকে বের করে নেওয়া হয়, খাবারের স্বাদ বাড়াতে তাই তাতে অতিরিক্ত নুন আর চিনি দেওয়া হয়।  খুব স্বাভাবিকভাবেই সেটা আপনার জন্য ঠিক নয়।  তাই লো ফ্যাট বা ফ্যাট ফ্রি খাবারের বদলে সাধারণ খাবার খান আর বিপদ এড়িয়ে চলুন। ৩. স্যালাড ড্রেসিং কাঁচা কাঁচা ঘাস পাতার স্যালাডের স্বাদ বাড়াতে আপনি মনের আনন্দে ওতে স্যালাড ড্রেসিং মেশান আর ভাবেন ওজনও নিয়ন্ত্রণে থাকবে আর আপনার স্বাদকোরকেও অসুবিধা হবে না।  কিন্তু আপনি ভুল জানেন।  কারণ এই স্যালাড ড্রেসিংয়ে থাকা নুন, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট আপনাকে কখনোই ওজন আয়ত্তে রাখতে সাহায্য করে না।  বরং ফল হয় উল্টো।  আর এই ড্রেসিংয়ে থাকা অতিরিক্ত সোডিয়াম রক্তচাপও বাড়িয়ে দেয় তরতর করে।  তাই এরপর থেকে এই ড্রেসিংয়ে প্লেট সাজাবেন কি না ভেবে দেখুন। ৪.প্রসেজ়ড অর্গ্যানিক ফুড প্রসেজ়ড অর্গ্যানিক ফুড শব্দটার মানে আসলে ঠিক কী! সেটা সঠিক না জেনে কেন প্রায় সব খাবারে এটা লেখা থাকে জানতে চেয়েছেন কি? আসলে অর্গ্যানিক কোনটা আর কোনটা নয় সেটা না জেনেই এই শব্দের উপর ভর করেই হাজার হাজার প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছে।  এগুলো সবকটা মোটেও পেস্টিসাইড বা রাসায়নিক ছাড়া তৈরি, এমন নয়।  যখনই প্যাকেটে এই শব্দ থাকছে, তখনই তার উপকরণগুলোয় একবার চোখ বুলিয়ে নিন।  যেমন অর্গ্যানিক আখ যেখানে পাবেন, বুঝবেন এতে আলাদা করে পেস্টিসাইড হয় তো নেই, কিন্তু এতে কি চিনি বা মিষ্টি আদৌ কম হতে পারে! আর তার ক্যালোরি মাত্রাও কি কম হওয়া সম্ভব সাধারণ আখের তুলনায়! নিশ্চয় না।  তাই বুদ্ধি একটু খরচ করে প্যাকেটজাত খাবার কিনুন। ৫. ফ্লেভারড বা মসালা ওটস ব্রেকফাস্ট জমাচ্ছেন মসালা ওটস বা ফ্লেভারড ওটসে? ভাবছেন, এক দু মাস করলেই কেল্লাফতে! একদম ভুল পথে এগোচ্ছেন, কারণ এতে যে পরিমাণ নুন চিনি এবং প্রিজ়ার্ভেটিভ আছে তা আপনার শরীরের যে চাহিদা তার চেয়েও অনেকটাই বেশি।  কী করবেন তাহলে! এই ওটসের বদলে খান ওটমিল।  তাতে আলাদা কোনও নুন, চিনি অ্যাড করার দরকারই নেই।  সহজেই আপনার কার্যসিদ্ধি হবে এতে। তাহলে কী বুঝলেন? চেষ্টা করুন সারাদিনের দৌড়ঝাঁপের মধ্যে থেকেই একটু সময় বের করে বাড়িতে রান্না করে খাবার খেতে।  আর কেনা ফলের রস না খেয়ে গোটা ফল রাখুন ডায়েটে।  এতে আপনার ওজন কমবে, থাকবে না কোনও সাইডএফেক্টও।

```