Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সপ্তাহ কেমন

( ১৭ জুন থেকে ২৩ জুন )  মেষ : এই সপ্তাহে সাবধানে চলাফেরা করুন। রক্তপাতের যোগ আছে। ব্যবসা খারাপ চলার ফলে টাকা-পয়সার সমস্যা হতে পারে। বাইরের লোকের জন্য বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন। ফলে মানসি

সপ্তাহ কেমন

শেষ আপডেট: 16 June 2019 11:29

( ১৭ জুন থেকে ২৩ জুন )  মেষ : এই সপ্তাহে সাবধানে চলাফেরা করুন। রক্তপাতের যোগ আছে। ব্যবসা খারাপ চলার ফলে টাকা-পয়সার সমস্যা হতে পারে। বাইরের লোকের জন্য বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন। ফলে মানসিক কষ্ট বাড়বে। কোনও বিষয় নিয়ে কাজের জায়গায় অশান্তি বাড়তে পারে। তাই সাবধানে থাকুন। বৃষ : এই সপ্তাহে ব্যবসা ভালোই চলবে। ফলে আর্থিক সমস্যা হবে না। বাইরে থেকে কোনও আত্মীয় বাড়িতে আসতে পারেন। প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি ভালো নয়। কোনও ছোট বিষয় নিয়ে গণ্ডগোল হবে। কাজের জায়গায় কোনও বিষয় নিয়ে অশান্তি হতে পারে। বাবা-মায়ের শরীর খারাপ থাকায় মনে কষ্ট পাবেন। মিথুন : এই সপ্তাহে শরীর খারাপ থাকায় কষ্ট বাড়বে। সেই সঙ্গে খরচও বাড়বে। বাবা-মায়ের শরীর খারাপ থাকায় খরচ ও কষ্ট, দুইই বাড়বে। পরিবারের সবাই মিলে এই সপ্তাহে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি ভালো। এই সপ্তাহে তীর্থস্থানে বেড়াতে যাওয়ার জন্য আলোচনা হতে পারে। কর্কট : সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো যাবে না। কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা ঠিক হয়ে যাবে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়বে। প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে। কাজের জায়গায় সাবধান থাকুন। খুব কাছের লোকের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ বাধতে পারে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সিংহ : এই সপ্তাহে শরীরটা ভালো যাবে না। আগুন থেকে সাবধান থাকুন। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর অতিরিক্ত খরচ করার ফলে সঞ্চয় একদম হবে না। কাজের জায়গায় কারও সঙ্গে মতের অমিল হতে পারে। তবে বন্ধুদের সাহায্যে সেই বিপদ থেকে উদ্ধার পাবেন। কন্যা : এই সপ্তাহে চাকরির নতুন যোগাযোগ আসতে পারে। যাঁরা গবেষণার কাজে যুক্ত, তাঁদের জন্য সপ্তাহটি ভালো। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বাড়বে। বাবা-মায়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে অশান্তি হতে পারে। লটারি পাওয়ার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। পেটের রোগে ভুগতে পারেন। তুলা : এই সপ্তাহে স্ত্রীর শরীর খারাপ থাকায় মানসিক উদ্বেগ বাড়বে। প্রতিবেশীর কারণে বাড়িতে অশান্তি হতে পারে। ফলে বাড়ির শান্তি নষ্ট হবে। ব্যবসার ক্ষেত্রে সপ্তাহটি ভালো। প্রেমে মতের অমিল হতে পারে। এই সপ্তাহে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলেও বাড়ির কারও শরীর খারাপের জন্য তা বাতিল হবে। বৃশ্চিক : সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো হবে। শেষ দিকে একটু সমস্যা হতে পারে। শরীর খারাপ থাকায় খরচ বাড়বে। বাইরে থেকে কোনও ভালো খবর আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো সময়। যাঁরা শিল্পচর্চার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সপ্তাহটি ভালো। এই সপ্তাহে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ধনু : এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে মহাজনের সঙ্গে বিবাদ বাধতে পারে। ফলে ব্যবসা মোটের উপর চলবে। গুরুজনের শরীর খারাপ থাকায় খরচ বাড়বে। ফলে সঞ্চয় হবে না। কোনও বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি অনেক দূর যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ঘটতে পারে। বন্ধুর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। মকর : সন্তানের শরীর খারাপ থাকায় কষ্টে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন লগ্নির সুযোগ আসতে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ আছে। কোনও বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়া হতে পারে। প্রেমের ক্ষেত্রে মানসিক অশান্তি বাড়তে পারে। শরীরের দিকে নজর দিন। কুম্ভ : এই সপ্তাহে ব্যবসা খুব একটা ভালো চলবে না। তবে সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহটি ভালো। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যেতে পারে। কাজের জায়গার কোনও ব্যাপার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। মীন : এই সপ্তাহে ব্যবসা ভালোই চলবে। তবে স্ত্রী-সন্তানের অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় বিশেষ কিছু হবে না। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেও তা বাতিল করতে হতে পারে। এই সপ্তাহে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। বাইরের কোনও অতিথি বাড়ি আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে। শরীর খারাপ থাকায় কষ্ট বাড়বে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```