
শেষ আপডেট: 26 June 2019 18:30
জাপানিদের ডায়েট[/caption]
বিজ্ঞানী ও গবেষকদের বক্তব্য, জাপানের এ অংশের মানুষদের জিন হয়তো অনেকটাই এই ম্যাজিকের পিছনে কাজ করে। কিন্তু সবটাই জিন নয়। অনেকটাই হলো এঁদের জীবনযাপন। খাদ্যাভ্যাস। জীবনের প্রতি ইতিবাচক মনোভাব। নিঃসঙ্গতা এড়িয়ে সকলে সকলে মিলে একসঙ্গে বাঁচার অভ্যাস। দুটো জিনিসে মন থেকে বিশ্বাস করেন ওকিনাওয়ার মানুষ। এক, 'ইকিগাই', যার অর্থ হলো বেঁচে থাকার উদ্দেশ্যে বিশ্বাস ও 'মোয়াই' যার অর্থ নিজেদের সঙ্গীসাথীদের বৃত্ত। বেঁচে থাকার প্রতি এই ভালোবাসা আছে বলেই এই শতায়ু মানুষগুলোও সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে পড়েন। জিমে যান না তাঁরা খুব একটা, বরং তাঁরা চলে যান পার্কে। সেখানে কিছু না কিছু ব্যায়াম করেন, মন খুলে গল্প করেন., বাড়ি ফিরে নিজেদের রান্না নিজেরাই করেন।
পেট ঠেসে খাওয়ার অভ্যাস এঁদের একেবারেই নেই। ওকিনাওয়ার মানুষ বিশ্বাস করেন পেট ৮০ শতাংশ ভরে গেলেই খাওয়া থামাতে হয়। আর যা তাঁরা খান, তাও অত্যন্ত সুষম। সাধারণত ওকিনাওয়ার মানুষ ছয়-সাত রকম খাবার খান এক এক বারে। কিন্তু পরিমাণে খুব কম। তাঁদের দৈনন্দিন আহারে থাকে ভাত, মাছ, করলার মতো তেতো সব্জি, বেশ কয়েক রকম ফল ও সব্জি। মাংসের চেয়ে মাছেই ভরসা তাঁদের। একজন আমেরিকান যদি দিনে ২৫০০ ক্যালরি খাবার খান, এক জন জাপানি সাধারণত খান ১৯০০ ক্যালরি। গাদা গাদা প্রসেসড মাংস, ভাজাভুজি, মিষ্টি, কৃত্রিম খাবার একেবারেই নেই ওকিনাওয়ার সুপার-শতায়ুদের খাদ্য তালিকায়। কার্বোহাইড্রেট যে একেবারে বাদ, তা-ও নয়। ভাত, মাছ, ফল ও সব্জির এই ব্যালান্সড ডায়েটে চর্বিমুক্ত ও সুস্থ রাখেন তাঁরা।
মনে রাখবেন যত প্রকৃতির কাছাকাছি থাকবেন, খাদ্যাভ্যাসে কৃত্রিমতা বর্জন করবেন, কায়িক শ্রম করবেন আর মনে অঢেল আনন্দ রাখবেন, দেখবেন হাসতে হাসতে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছেন আপনিও!