
শেষ আপডেট: 11 August 2023 10:21
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারবাবুরা বলেন ‘Walking is a good exercise’।
'ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজি' মেডিক্যাল জার্নালে এই গবেষণাপত্র ছাপা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে ৩৯৬৭ পা হাঁটলে (Walking 4000 steps daily) মৃত্যুর ঝুঁকি কমে। যদি দিনে ২৩৩৭ পা হাঁটা যায়, তাহলে হার্টের যে কোনও রোগের ঝুঁকি কমবে। যদি আরও ৫০০ পা বেশি হাঁটতে পারেন, তাহলে যে কোনও জটিল রোগের আশঙ্কা কমবে। প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে, ফাঁকি দিলে চলবে না।

হাঁটবেন (Walking 4000 steps daily) বলে ভাবছেন যাঁরা তাঁদের জন্য সহজ টিপস। শুরুতেই গড়গড় করে একগাদা হেঁটে ফেলে শরীরকে ক্লান্ত করবেন না। বরং ছোট ছোট স্টেপ ফেলুন। চেষ্টা করুন প্রতি সেকেন্ডে একটা করে স্টেপ ফেলার। শুরুতে ১০ মিনিট টানা হাঁটার চেষ্টা করুন। তারপর সময় বাড়ান ধীরে ধীরে, শরীর বুঝে। ১০ মিনিট থেকে ১৫ মিনিট, তারপর ২০ মিনিট, শরীর ঝরঝরে লাগতে শুরু করলে ৩০ মিনিট।
আরও পড়ুন: ছোট বাচ্চাদের মলমূত্রে হাজারের বেশি ভাইরাস! দুই শতাধিক অচেনা প্রজাতি পাওয়া গেল পেটেই
বিশেষজ্ঞরা বলেন, এক মাইল হাঁটায় ১২০ ক্যালোরি ঝরে যায় (Walking 4000 steps daily) । শরীরে আরও বেশি অক্সিজেন ঢোকে, পেশিশক্তি বাড়ে, স্নায়ু সক্রিয় হয়, হাড়ের জোর বাড়ে। শরীরে নানা অস্বস্তি, ক্লান্তি, স্ট্রেস, মানসিক চাপ, ব্যথা-বেদনা সবই চলে যাবে প্রতিদিন অন্তত আধ ঘণ্টা হাঁটলে। নিয়ম মানলে স্টেপ বাই স্টেপ চললে দিনে ১০ হাজার পা হাঁটা কোনও ব্যাপারই না।

দিনে ৪ হাজার পা হাঁটার টার্গেট নিতে হবে। ৪ হাজার শুনে আঁতকে ওঠার কিছু নেই, ১০-১৫ মিনিট একটানা হাঁটলেই অনেকটা টার্গেট পূরণ হয়ে যাবে। প্রথমে এক সেকেন্ডে একটা স্টেপ, পরে এক সেকেন্ডেই দুটো করে স্টেপ ফেলার চেষ্টা করুন। হাঁটুন একটানা, বারে বারে দিক বদলাবেন না । শুরুটা বাড়ি ছাদ বা লন দিয়ে হোক, তারপর হাঁটার অভ্যাস তৈরি হলে রাস্তা ধরে হাঁটার চেষ্টা করুন।