Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

ত্বকের পরিচর্যায় ভরসা রাখুন ড্রাই ফ্রুটসে, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: রঙ-বেরঙের লোভনীয় ড্রাই ফ্রুটস, উৎসব বা বিশেষ অনুষ্ঠানের রান্নায় অনেকেই ব্যবহার করেন। যেকোনও রান্নার শোভা যেমন বাড়ায়, তেমনই শুকনো ড্রাই ফ্রুটস খেতেও বেশ সুস্বাদু। অন্যদিকে শুকনো ড্রাই ফ্রুটস বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ কর

ত্বকের পরিচর্যায় ভরসা রাখুন ড্রাই ফ্রুটসে, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

শেষ আপডেট: 28 January 2021 14:10

দ্য ওয়াল ব্যুরো: রঙ-বেরঙের লোভনীয় ড্রাই ফ্রুটস, উৎসব বা বিশেষ অনুষ্ঠানের রান্নায় অনেকেই ব্যবহার করেন। যেকোনও রান্নার শোভা যেমন বাড়ায়, তেমনই শুকনো ড্রাই ফ্রুটস খেতেও বেশ সুস্বাদু। অন্যদিকে শুকনো ড্রাই ফ্রুটস বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। এবারে স্বাস্থোজ্জ্বল, ঝকঝকে, নরম ত্বকের আকাঙ্ক্ষা থাকলে, রোজকার ডায়েটে বিশেষ কিছু ড্রাই ফ্রুটস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কাজের চাপে, নানারকম দায়িত্ব সামলাতে সামলাতে শরীরের উপর স্ট্রেস পড়ে যেকোনও বয়সের মানুষের। কমবয়সীদের ত্বকের উপর পড়ে যায় বলিরেখা। আবার কাজের চাপে ঠিকমতো ব্যালেন্স ডায়েটও রাখতে পারেন না কেউ কেউ। সেক্ষেত্রে কিছু কিছু ড্রাই ফ্রুটস খেলে যেমন এনার্জি পাবেন, তেমনই ত্বকের সমস্যা মেটাতেও সাহায্য করবে এগুলো। জেনে নিন কোনগুলো খেতে বলছেন বিশেষজ্ঞরা আমন্ড বাদাম আমন্ড বাদামের উপকারিতা প্রায় সকলেই জানেন। খালি পেটে রোজ সকালে আমন্ড বাদাম খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররাই‌। তবে রাতে ৪ থেকে ৫টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখে, সকালে খোসা ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তাছাড়াও ন্যাচারাল স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন আমন্ড বাদাম। যেমন খোসা ছাড়ানো আমন্ড বাদাম ভাল করে গুঁড়ো করে পাকা কলার সঙ্গে মিশিয়ে মুখে আলতো করে স্ক্রাব করতে পারেন। এতে ত্বকের ক্লান্তিভাব কেটে, হারানো জৌলুস ফিরে পেতে পারেন। আখরোট আখরোটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি। যা ব্রণ, কালো দাগছোপ দূর করতে সাহায্য করে। নিয়মিত খেলে যেমন উপহার পাবেন, তেমনই স্ক্রাব-প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন এটি। তার জন্যে প্রথমেই কয়েকটা আখরোট গুঁড়ো করে নিতে হবে। তারপর মধু মিশিয়ে মুখে স্ক্রাব করে অন্তত ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর নর্মাল জলে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। এতে ত্বক নরম ও উজ্জ্বল দেখাবে। কিসমিস শুষ্ক, রুক্ষ ত্বকের সমস্যা দূর করতে কিসমিসের জুরি মেলা ভার। কিসমিস ত্বককে অনেকক্ষণ হাইড্রেটেড এবং নরম রাখে। পায়েস থেকে ফ্রাইড রাইস সবেতেই তো কিসমিস মিশিয়ে খেতে পছন্দ করেন বহু মানুষ। তাছাড়াও ত্বকের পরিচর্যাতেও ব্যবহার করতে পারেন এটি। একটি ব্লেন্ডারে কয়েকটি কিসমিস মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। তারপর তাতে দুধ মিশিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে, মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক ঝকঝকে, স্মুদ দেখাবে। ত্বকের ক্লান্তিও দূর হবে।

```