
শেষ আপডেট: 17 March 2023 10:37
ত্বকের নিঃশ্বাস নিতে সুবিধা হয়
আপনার সারাদিনের ঘাম, ক্লান্তি রাতের স্কিনকে সুস্থ রাখতে দেয় না। তাই গায়ে কোনও জামা না রাখাই ভালো তো। এমনকি আপনি আণ্ডারগার্মেন্টস পরে থাকলেও তাতে আপনার জেনিটাল পার্টে সমস্যা হতে পারে। ইনফেক্শনের সম্ভাবনা থাকে এতে। তাই নিজের ত্বককে সুস্থ রাখুন, রাতে চেষ্টা করুন জামা কাপড় না পরে ঘুমোতে। এতে আপনি স্ট্রেস ফ্রি হয়ে ঘুমোতে পারবেন সহজেই।
সকাল সকাল উঠে পড়া যায়
আপনি যখনই কোনও কিছু পরে ঘুমোবেন, ঘুম ভাঙতে সময় লাগবে। আলস্য কাজ করবে। কিন্তু জামাকাপড় ছাড়া ঘুমোলে, সকালে উঠেই ঘুম ভেঙেই আপনার মনে হবে তাড়াতাড়ি জামাকাপড় পরে ফেলি। উঠে তৈরি হয়ে নিই। তাই আপনিই ভেবে দেখুন রাতে জামাকাপড় পরে শোবেন, না সকালে উঠবেন তাড়াতাড়ি।
চুল হয় সুন্দর , চেহারায় আসে ঔজ্জ্বল্য
জামাকাপড় ছাড়া ঘুমোলে স্বাভাবিকভাবেই আপনার ঘুম ঠিকঠাক হবে। আর আপনার হরমোনও নিজের ছন্দে থাকবে। তাতে আপনার চেহারা আরও অনেক বেশি উজ্জ্বলও হবে। আর চুলও করবে চকচক। তাই চেষ্টা করতেই পারেন আপনার রাতের ঘুমটা যাতে সুন্দর হয়। তাহলে বাকি দিনটাও হবে মসৃণ।
ওজন থাকবে নিয়ন্ত্রণে
সমীক্ষা বলে, রাতের ঘুম অন্ততপক্ষে ৫ ঘণ্টা হলে ওজন ঠিকঠাক থাকে। এটা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই সমান। রাতে জামাকাপড় ছাড়া ঘুমোলে, শরীররে তাপমাত্রা ঠিক থাকে বলে ঘুম হয় নিশ্ছিদ্র , তাই শরীরের ওজনও থাকে একদম ঠিকঠাক।
তবে এতকিছু জেনেও অনেকেই হয় তো, জামাকাপড় ছাড়া ঘুমোতে পারবেন না। কারণ সেটাই তাঁদের অভ্যাস। আর অভ্যাস ছেড়ে বেরোতে অনেকেরই সমস্যা হয়। তাই চেষ্টা করতে পারেন রাতে শোওয়ার সময়ে খুব হাল্কা, খাঁটি সুতির জামাকাপড় পরতে। এমন কিছু পরবেন না, যেটা আপনার গায়ে চেপে বসে থাকে।