
শেষ আপডেট: 27 August 2019 11:19
দুধ
দুধ যে সুষম আহার, তা তো আমরা সকলেই শুনেছি। এতে থাকা পেকটিন, মিনারেলস, নিউট্রিয়েন্ট আপনার শরীরকে সার্বিকভাবে চাঙ্গা তো রাখেই, হাড়ের যত্নে কাজেও আসে, সাথে অবশ্যই মুখের চামড়া রাখে টানটান।
কফি
কফি অনেকেই বলেন বেশি খাওয়া ঠিক না। বেশি না খেলেও, এক কাপ করে খেতেই পারেন সারাদিনে। কফিতে থাকা উপাদান স্কিন ক্যানসার এবং অন্য স্কিনের সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। স্কিন টানটান রাখতে সারাদিনে এক কাপ কফি আপনাকে সাহায্য করতে পারে।
গ্রিন টি
গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে এখন সকলেরই জানা সে তথ্য। কিন্তু এই চা যে আপনার টেনশন কমাতে সাহায্য করে এবং চামড়া চকচকে করে দেয় তা হয় তো জানা নেই। তাই গ্রিন টি-তে আপনি ভরসা করতেই পারেন।
বিটরুট
বিটের রসে থাকা হেল্দি নাইট্রেট রক্তের প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে রক্ত চালাচল স্বাভাবিক থাকায় চামড়ায় তার প্রভাব পড়েই। উজ্জ্বল থাকে চামড়া।

ওয়াইন
গবেষণা বলছে ওয়াইনের অভ্যাস একটু আধটু থাকলে আপনার চামড়া টানটান থাকবে, সাথে অ্যালঝাইমার্স, ডিমেনশিয়ার মতো রোগও আপনাকে কাবু করতে পারবে না।
অতএব চেষ্টা করুন এই তরলগুলোয় একটু আধটু ভরসা রাখতে। তাতে আপনার চেহারার ঔজ্জ্বল্য কেউ আটকাতে পারবে না।