Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিরিয়ডের যন্ত্রণায় জেরবার? প্রতি মাসের সমস্যা থেকে মুক্ত হতে পারেন, রইল কিছু টিপস

দ্য ওয়াল ব্যুরো: 'পিরিয়ড পেইন' শব্দ দুটো মেয়েদের জীবনের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আজকাল সেই সঙ্গে অনেকেই পিরিয়ডের সময় একাধিক আনুষঙ্গিক সমস্যায় ভোগেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তা হল তলপেটের ব্যথা, মাথা যন্ত্রণা, মুড অফ ইত্যাদ

পিরিয়ডের যন্ত্রণায় জেরবার? প্রতি মাসের সমস্যা থেকে মুক্ত হতে পারেন, রইল কিছু টিপস

শেষ আপডেট: 31 January 2021 12:06

দ্য ওয়াল ব্যুরো: 'পিরিয়ড পেইন' শব্দ দুটো মেয়েদের জীবনের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আজকাল সেই সঙ্গে অনেকেই পিরিয়ডের সময় একাধিক আনুষঙ্গিক সমস্যায় ভোগেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তা হল তলপেটের ব্যথা, মাথা যন্ত্রণা, মুড অফ ইত্যাদি। অনেকেই সাংঘাতিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ না নিয়েই পেইন কিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। চিকিৎসকেরা ব্যথা নিরাময়ে ওষুধ না খেয়ে লাইফ স্টাইল পরিবর্তনের ওপর জোর দিতে বলেন। কিছু খাবার রয়েছে, যে গুলি নিয়মিত খেলে পিরিয়ডের ব্যথা কম হয়। ল্যাভেন্ডার অয়েল পিরিয়ডের ব্যথার সময় পেটে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মালিশ করুন। ১০- ১৫ মিনিটের মধ্যে এটি আপনার ব্যথা কমিয়ে দেবে অনেকখানি। গরম জলের সেঁক পেটে ব্যথার সময় গরম জলের সেঁক দিতে পারেন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এটি আপনার ব্যথা অনেকটা কমিয়ে দেবে। গরম জলে স্নানও করতে পারেন। হালকা গরম জল খেলেও মিলবে উপকার। আদা আদা বেশ উপাকারী পিরিয়ডের ব্যথা কমানোর জন্য। আদা চা খেলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও কয়েক টুকরো আদা গরম জলে সেদ্ধ করে মধু-চিনি মিশিয়ে দিনে তিন-চারবার খেতে পারেন। পেঁপে পিরিয়ডের ব্যথা কমানোর জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর। পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন। কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয়। অ্যালোভেরা রস অ্যালোভেরা রসের সঙ্গে মধু মিশিয়ে একটি জুস তৈরি করে ফেলুন। পিরিয়ডের ব্যথার সময় এটি পান করুন। দিনে কয়েকবার এটি পান করুন। ব্যথা অনেকখানি কমিয়ে দেবে এই পানীয়। প্রচুর জল এবং পানীয় খান দেহের যাতে শুকিয়ে না যায়, তার জন্য প্রচুর পরিমাণ জল পান করুন। এছাড়া এই সময় ভিটামিন এবং মিনারেল-জাতীয় খাবার খাওয়া জরুরি। প্রতিদিনের খাবারের তালিকায় মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। এছাড়াও কিছু নির্দিষ্ট যোগব্যায়াম অভ্যেস করলেও এই সমস্যার সমাধান হতে পারে।

```