
শেষ আপডেট: 29 November 2018 10:27
দ্য ওয়াল ব্যুরো: যৌনতা নিয়ে ঠিক যতটা লুকোছাপা রয়েছে বিশ্ব জুড়ে, ততটাই রয়েছে কৌতূহল। আর এখন হাতে হাতে স্মার্টফোন তথা ইন্টারনেট চলে আসায় সহজ হয়েছে কৌতূহলের অবসান ঘটানো। আবার একই সঙ্গে বজায় রাখা গিয়েছে গোপনীয়তাও। কিন্তু গুগল আপনার কৌতূহল নিবারণ করতে পারলেও, গোপনীয়তা কতটা বজায় রাখতে পেরেছে, তা নিয়ে সন্দেহ থেকেই গিয়েছে। নইলে কী করে জানল, যৌনতা বিষয়ক কোন দশটি প্রশ্ন আপনি সব চেয়ে বেশি সার্চ করেন গুগলে?
চমকে উঠবেন না। এখন যে কোনও কনফিউশন এড়াতে গুগলের শরণাপন্ন সকলেই হয়। তাই যৌনতা নিয়ে মনে কোনও প্রশ্ন জাগলেও ভরসা সেই গুগলই। সম্প্রতি একটি বিশেষ কনডোম-ব্র্যান্ড একটি সমীক্ষা চালিয়ে দেখেছে, যৌনতা বিষয়ক কোন প্রশ্নগুলি সব চেয়ে বেশি বার করা হয় গুগলে। গুগলের থেকে পাওয়া তথ্যও এই সমীক্ষায় রসদ জুগিয়েছে। সেই প্রশ্নের তালিকায় "কত ক্ষণ পর্যন্ত সেক্স করা যায়" থেকে শুরু করে, "সেক্স করার জন্য কী র্যাশ বেরোতে পারে" পর্যন্ত সবই আছে। কিন্তু এ সবের মধ্যে, সব চেয়ে বেশি সার্চ করা প্রশ্নগুলি হল যথাক্রমে: ১) মেয়েদের জি-স্পট কোথায় থাকে? ২) মেয়েদের অর্গ্যাজ়ম কী ভাবে করাতে হয়? ৩) যৌন সংসর্গ করলে কি সংক্রংণের ভয় থাকে? ৪) কী ভাবে এড়ানো যায় যৌন-সংক্রমণ বা র্যাশ? ৫) যৌনরোগ কী? ৬) পুরুষাঙ্গ বড় করার উপায় কী? ৭) পুরুষাঙ্গের দৈর্ঘ্য মাপে কী ভাবে? ৮) ন্যূনতম কত বয়স হলে দোকানে গিয়ে কনডোম কেনা যায়? ৯) স্ত্রী যৌনাঙ্গের ভিতর পুরুষাঙ্গ কী ভাবে প্রবেশ করাতে হয়? ১০) কত ক্ষণ ধরে সেক্স করা যায়? কী ভাবছেন, কোনও প্রশ্ন মিলে যাচ্ছে কি? হতেই পারে, হলেও লজ্জা পাওয়ার কিছু নেই। উপায় যখন রয়েছে. তখন সব কৌতূহল মিটিয়ে নেওয়াই ভাল। বলা যায় না, কাজের ক্ষেত্রেও কখন কোনটা কাজে লাগে!