Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হার্ট ফেলিওরের আগাম ইঙ্গিত হতে পারে অতিরিক্ত ক্লান্তি

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই খুব অল্পতেই ক্লান্তি বোধ করেন। কোনও কাজ করতে গিয়ে তেমন উৎসাহ পান না। একটু কাজ করেই হাঁফিয়ে যান অথবা আগে যে পরিমাণ কাজ করতে পারতেন, এখন সেটুকু করতে গেলেও অনীহা লাগে। সারাক্ষণ দুর্বল লাগে। মাঝে মাঝে শ্বাস প্রশ্বাসেও সম

হার্ট ফেলিওরের আগাম ইঙ্গিত হতে পারে অতিরিক্ত ক্লান্তি

শেষ আপডেট: 12 July 2021 12:08

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই খুব অল্পতেই ক্লান্তি বোধ করেন। কোনও কাজ করতে গিয়ে তেমন উৎসাহ পান না। একটু কাজ করেই হাঁফিয়ে যান অথবা আগে যে পরিমাণ কাজ করতে পারতেন, এখন সেটুকু করতে গেলেও অনীহা লাগে। সারাক্ষণ দুর্বল লাগে। মাঝে মাঝে শ্বাস প্রশ্বাসেও সমস্যা হয়। এমনটা হলে কিন্তু শুধুই দুর্বলতা বা হতোদ্যম ভেবে চুপচাপ বসে থাকবেন না। হতে পারে আপনার হার্ট ফেলিওরের দিকে এগোচ্ছে। হার্ট ফেলিওর আসলে কী? সুস্থ হার্ট স্বাভাবিকভাবে রক্তকে পাম্প করে শরীরের সমস্ত অংশে ছড়িয়ে দেয় । এখন হার্ট যদি কোনও কারণে এই কাজ করতে না পারে, হার্টের অক্ষমতা দেখা দেয়, তাহলে তাকে হার্ট ফেলিওর বলে। অনেকসময় দেখা যায় হার্ট ঠিক মতো পাম্প করলেও অন্য কোনও সমস্যার জন্য টিস্যুগুলো পর্যাপ্ত পরিমাণ রক্ত পাচ্ছে না, এমন অবস্থাও হার্ট ফেলিওরের কারণ হতে পারে। অনেকেই অতিরিক্ত ক্লান্তি বোধ করলে, তা যে হার্ট ফেলিওরের লক্ষণ হতে পারে, তা বুঝতে পারেন না। ফলে রোগটা ভেতর ভেতর অনেকটা বেড়ে যায়। এই রোগে কিন্তু প্রায় ৫০% মানুষই মারা যান। তাই সচেতন হওয়া খুব প্রয়োজন। চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র দিয়ে কিন্তু হার্ট ফেলিওরের চিকিৎসায় ভাল ফল পাওয়া যায়। তাই এমন উপসর্গ দেখলে ফেলে রাখবেন না। মনে রাখবেন, হার্ট ফেলিওর কিন্তু ক্যান্সার বা সিওপিডির থেকেও ভয়ঙ্কর। তাই সচেতনতা বাড়ান। ভাল থাকুন।

```