Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ৬০ সেকেন্ডে ঘুম আসবে, অনিদ্রাকে জব্দ করুন এইভাবে

দ্য ওয়াল ব্যুরো: রাত তিনটে বাজলেই আচমকা আপনার চোখের পাতা জোড়া ঝাঁপ খুলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে? শত চেষ্টাতেও অবাধ্য চোখকে ঘুম পাড়ানো যায় না। কচি বয়সের ছেলেমেয়েরা ঘুম (Sleep) ভেঙে গেলে মোবাইল-ল্যাপটপ খুলে বসে পড়ে। প্রৌঢ়-বৃদ্ধেরাও যে আ

মাত্র ৬০ সেকেন্ডে ঘুম আসবে, অনিদ্রাকে জব্দ করুন এইভাবে

শেষ আপডেট: 6 July 2023 12:56

দ্য ওয়াল ব্যুরো: রাত তিনটে বাজলেই আচমকা আপনার চোখের পাতা জোড়া ঝাঁপ খুলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে? শত চেষ্টাতেও অবাধ্য চোখকে ঘুম পাড়ানো যায় না। কচি বয়সের ছেলেমেয়েরা ঘুম (Sleep) ভেঙে গেলে মোবাইল-ল্যাপটপ খুলে বসে পড়ে। প্রৌঢ়-বৃদ্ধেরাও যে আজকাল সেই পন্থা অনুসরণ করছেন সেটা বলাই বাহুল্য। অতএব মোবাইলের নীল আলোয় চোখ, আর ঘুমের এক্কেবারে দফারফা। অনেকে আবার ডাক্তারের থেকে প্রেসক্রিপশন লিখিয়ে ঘুমের ওষুধ মজুত করে রাখেন। সুতরাং, অনিদ্রা দূর করতে মুঠো মুঠো ট্যাবলেট, আর হাজারো রোগকে আদর করে ডেকে আনা।

তবে ঘুমোব বললেই তো ঘুমোনো যায় না। জীবনযাত্রায় নানা পরিবর্তন, কর্মসূত্রে যৌতুক হিসেবে পাওয়া স্ট্রেস, চিন্তা-ভাবনার বেড়াজাল ডিঙিয়ে ঘুমকে নামিয়ে আনা সহজ কাজ নয়। তার উপর রয়েছে সোশ্যাল মিডিয়ার নেশা, রাত বাড়লেই সিগারেটে সুখটান বা অ্যালকোহলে গলা ভিজিয়ে অবসাদে ডুবে যাওয়া। এই সবকিছুকে বশে এনে ‘আয় ঘুম’ বললেই কিন্তু ঘুম আসবে না। তার জন্য মানতে হবে কিছু নিয়ম।

সামার ডিপ্রেশন! প্যাচপ্যাচে গরমে মন খারাপ হচ্ছে যখন তখন

সময় মাত্র ৬০ সেকেন্ড। গুণতি শুরুর মাঝেই ঘুমিয়ে পড়তে পারেন একেবারে নাক ডেকে। এই উপায় বাতলেছেন গবেষকরা। হার্ভার্ডের মনোবিজ্ঞানের অধ্যাপক ও বিজ্ঞানী অ্যান্ড্রু ওয়েল এই উপায় থুড়ি পদ্ধতির উদ্ভাবক। কাজটা আর কিছুই নয়, ভারতীয় যোগের ভাষায় একটা ছোট্ট প্রাণায়ম। এর নাম ৪-৭-৮ ট্রিক ('4-7-8' breathing trick)।

শ্বাস-প্রশ্বাসের একটা বিশেষ ব্যায়াম এটি। পদ্ধতি খুবই সহজ।  চার সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে, পরের সাত সেকেন্ড সেই শ্বাস ধরে রাখতে হবে নিজেকে এবং শেষ আট সেকেন্ড সেই ধরে রাখা শ্বাসই মুখ দিয়ে ধীরে ধীরে বার করে দিতে হবে। এই গোটা প্রক্রিয়া করে যেতে হবে ৬০ সেকেন্ড ধরে।  তাহলেই কেল্লাফতে! বিজ্ঞানীরা দেখেছেন, এই পদ্ধতি যদি ঠিকঠাক ভাবে করা যায়, তাহলে মাঝপথেই দেখা যাবে ঘুমের ঘোরে চোখ বেশ ঢুলুঢুলু হয়ে আসছে।  হৃদস্পন্দনের গতিও ধীর হয়ে যাবে, শেষে দু'চোখে নেমে আসবে নিশ্ছিদ্র ঘুম।

বিশেষজ্ঞদের মতে শরীর–মন–মেজাজ সব ঠিক রাখতে দিনে ৬–৮ ঘণ্টা নিশ্ছিদ্র ঘুম দরকার৷ না হলে কম ঘুমের প্রভাব পড়ে শরীর জুড়ে৷ শরীর–স্বাস্থ্য–মন, সব ছন্নছাড়া হয়ে যায়৷ স্ট্রেস হরমোনেরা শরীরে পিকনিক শুরু করে। যার হাত ধরে নানা রোগ ডালপালা মেলে।

হৃদরোগের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি বাড়ে রক্তচাপ। যাঁরা প্রয়োজনের চেয়ে অনেক কম ঘুমোন তাঁদের সাধারণ জ্বর–সর্দি–কাশি বেশি হয়৷ যার অন্যতম কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া৷দিনের পর দিন কম ঘুমোলে বিপাক ক্রিয়ার হার কমে শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমে যায়৷ স্ট্রেস হরমোন কর্টিসোলের পরিমাণ বেড়ে মনমেজাজ খারাপ হয়।

বিশ্বের প্রতি ১০০ জন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে ৩৫-৪৫ জন ঘুমের সমস্যায় ভোগেন। কম ঘুম মানুষের জীবনের গুণমান নষ্ট করে। শুধু তা-ই নয়, কম ঘুমোলে ডিপ্রেশন বাড়ে, মনঃসংযোগ কমে যায়। ছোটরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে ফলাফল খারাপ হতে শুরু করে। আর বড়দের অফিস ও প্রোফেশনাল কাজের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে।

তাই কাজও দরকার, আবার ঘুমও। যাঁদের ঘুম কম বা ঘুমনোর সময়ের অভাব, তাঁরা এই পদ্ধতির আশ্রয় নিতেই পারেন। একবার ট্রাই করেই দেখুন না। মাত্র ৬০ সেকেন্ড, তারপর ঘুমের দেশে পাড়ি দেবেন আপনিও।


```