Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চা খেয়েই এড়িয়ে চলুন রক্তচাপের চোখরাঙানি, ছোট্ট উপাদানেই বাজিমাত, রইল রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে কে না পছন্দ করে! চা-প্রেমীরা যদিও শীতকাল, বর্ষাকাল মানেন না। প্রতিবেলায় ঘণ্টায় ঘণ্টায় চা খেতে পছন্দ করেন। কিন্তু রোগ-ভোগ হলে এমন অনেক পছন্দ, ইচ্ছের বাক্সে তালা লাগিয়ে দিতে হয়। ক

চা খেয়েই এড়িয়ে চলুন রক্তচাপের চোখরাঙানি, ছোট্ট উপাদানেই বাজিমাত, রইল রেসিপি

শেষ আপডেট: 2 December 2020 08:45

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে কে না পছন্দ করে! চা-প্রেমীরা যদিও শীতকাল, বর্ষাকাল মানেন না। প্রতিবেলায় ঘণ্টায় ঘণ্টায় চা খেতে পছন্দ করেন। কিন্তু রোগ-ভোগ হলে এমন অনেক পছন্দ, ইচ্ছের বাক্সে তালা লাগিয়ে দিতে হয়। কিন্তু এমন কিছু কিছু খাবার আছে যা আপনি খেতেও পছন্দ করবেন, আবার স্বাস্থ্যের জন্যও উপকারী হবে। ভাবছেন এরকম হয় নাকি! আজকের না, বহু বছরের পুরোনো এক পানীয় হল গোলমরিচ মেশানো চা। প্রাকৃতিক উপায়ে শরীর সুস্থ রাখতে এই চা-ই পান করতেন আগেকার দিনের মানুষেরা। অনেকেই জানেন না, হাই ব্লাড প্রেসারের রোগীদের এক দুর্দান্ত দাওয়াই এই গোলমরিচ মেশানো চা। ব্লাড প্রেসারের রোগীদের সাবধানতা অবলম্বন করতে বলছেন ডাক্তাররা - হাইপারটেনশন থেকে হাই ব্লাড প্রেসার ধরা পড়ে। আবার ভুল ডায়েট, জীবনযাপন, নিয়ম না মানা, অতিরিক্ত ট্রেস এর থেকেও হতে পারে হাই ব্লাড প্রেসার। সাবধানতা অবলম্বন না করলে সেরিব্রাল স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই ট্রেস কমাতে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে, নুন ছাড়া খাবার খেতে বলছেন ডাক্তাররা। গোলমরিচ মেশানো চা খেলে হাই ব্লাড প্রেসারের রোগীরা উপকার পাবেন। কিন্তু যেহেতু নানা রকম ওষুধ খেতে হয়, তাই ডায়েটে কিছু পরিবর্তন করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না। কীভাবে সাহায্য করে গোলমরিচ মেশানো চা - পেপারকর্ন ফুল শুকিয়ে গোলমরিচ মশলা তৈরি করা হয়।‌ যার বৈজ্ঞানিক নাম পিপার নিগ্রুম। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে কার্ডিওভাসকুলার হেল্থ ঠিক রাখতে সাহায্য করে। আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা‌ বাড়াতেও সাহায্য করে। অতিরিক্ত নুন খেলে শরীরের রক্তের ঘনত্ব বেড়ে যায়।‌ গোলমরিচের মধ্যে থাকা পটাশিয়াম রক্তের ঘনত্ব বাড়তে দেয় না। কীভাবে বানাবেন - প্রথমেই একটা পাত্রে দু কাপ জল দিয়ে গরম করতে থাকুন। একটু উষ্ণ হলেই আদা পেস্ট বা কুচিকুচি করে কাটা কয়েক টুকরো আদা তাতে দিয়ে দিন। জল ফুটতে শুরু করলে তাতে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো, এক চা চামচ চায়ের পাতা দিন। কিছুক্ষণ রাখার পর গ্যাস বন্ধ করে তাতে অর্ধেক কাপ দুধ মিশিয়ে নিন। ব্যস, তৈরি চা। চিনি খেতে যাঁরা ভালবাসেন, তাঁরা এই চায়ে মধু মেশাতে পারেন।

```