Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুরে আসুন উত্তরাখণ্ডের 'ম্যাজিক্যাল ভিলেজ' থেকে, রইল হদিশ

দ্য ওয়াল ব্যুরো:পাহাড়ি গ্রামগুলো এমনিতেই ভীষণ সুন্দর হয়। প্রকৃতি যেন নিজের হাতে এই বিশাল ক্যানভাসে ছবি আঁকে, সাজিয়ে তোলে নিজের মনের মতো করে। প্রতিটা গ্রামের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা আকৃষ্ট করে শহুরে মানুষদের। শহরের ভিড়, কোলাহলকে

ঘুরে আসুন উত্তরাখণ্ডের 'ম্যাজিক্যাল ভিলেজ' থেকে, রইল হদিশ

শেষ আপডেট: 20 January 2021 08:51

দ্য ওয়াল ব্যুরো:পাহাড়ি গ্রামগুলো এমনিতেই ভীষণ সুন্দর হয়। প্রকৃতি যেন নিজের হাতে এই বিশাল ক্যানভাসে ছবি আঁকে, সাজিয়ে তোলে নিজের মনের মতো করে। প্রতিটা গ্রামের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা আকৃষ্ট করে শহুরে মানুষদের। শহরের ভিড়, কোলাহলকে পাশকাটিয়ে এখানে এসে ঘুরে যেতেই পারেন। এরকমই উত্তরাখণ্ডের কিছু গ্রামের নাম রইল, যেখানে এলে মুগ্ধ আপনি হবেনই। কলসি উত্তরাখণ্ডের অন্যতম অফবিট জায়গা হয় কলসি। এই গ্রামের হদিশ এখনও অনেকের কাছেই অজানা। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য নিয়ে এখানে অপেক্ষা করছে পর্যটকদের জন্য। এখানে রাস্তার দু'ধারে রয়েছে শাল ও ওক গাছের সারি,যা মন ভরাবে আপনার। আপনি চাইলে এই রাস্তাতে সাইকেল চালাতেও পারেন। টনস নদীর ধারের এই ছোট্ট গ্রামটি খুব অল্প সময়েই জিতে নেবে আপনার মন। মানা সরস্বতী নদীর ধারেই এই মানা গ্রাম। এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক মিথ, পৌরাণিক তাৎপর্য। কথিত আছে, পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সময় এই গ্রামকে অতিক্রম করেই স্বর্গে গিয়েছিলেন। এছাড়াও এখানেই রয়েছে বিখ্যাত ব্যাসগুহা। মহাভারতের রচয়িতা বেদব্যাসের জন্মস্থানও নাকি এখানেই। প্রাকৃতিক সৌন্দর্য ও পৌরাণিক মিথ মিলেমিশ গিয়ে মানা গ্রামকে দিয়েছে আলাদা মাহাত্ম্য, যার টানে দূরদূরান্ত থেকে মানুষ আসেন এখানে। খাটি কুমায়ন অঞ্চলে রডোড্রেনডন ও ওক গাছে ঘেরা একটা ছোট্ট গ্রাম হল খাটি। এখানেই রয়েছে পিন্ডারি হিমবাহ। বাগেশ্বর জেলার এই ছোট্ট, সুন্দর গ্রামটি এখনও সেইভাবে পর্যটকদের নজরে পড়েনি! উত্তরাখণ্ডের অন্যতম অফবিট গ্রাম হল এটি। কালাপ এটা একটা পোস্টকার্ড পার্ফেক্ট গ্রাম। এই ম্যাজিক্যাল গ্রামে আসতে হলে আপনাকে গড়ওয়াল অঞ্চলে ২২৮৬ মিটার উঁচুতে রয়েছে। যাঁরা রহস্য রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের জন্য সেরা জায়গা হল কালাপ। এর রাস্তা যথেষ্টই থ্রিলিং। চাইলে আপনিও এসে উপভোগ করে দেখতে পারেন।

```