Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্বকের যত্নে ভরসা রাখুন মুসুর ডালে! ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন প্যাক

দ্য ওয়াল ব্যুরো: মুসুর ডাল তো শরীরের পক্ষে সবসময়ই স্বাস্থ্যকর কিন্তু জানেন কি তা ত্বকের জন্যও ভীষণই উপকারী? আসলে আমাদের ত্বকেরও প্রয়োজন হয় প্রোটিনের। আর সেই প্রোটিনের জন্য অনেকেই পার্লারে গিয়ে নানারকম কেমিক্যাল ট্রিটমেন্ট করান কিন্তু কেমি

ত্বকের যত্নে ভরসা রাখুন মুসুর ডালে! ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন প্যাক

শেষ আপডেট: 13 February 2021 12:40

দ্য ওয়াল ব্যুরো: মুসুর ডাল তো শরীরের পক্ষে সবসময়ই স্বাস্থ্যকর কিন্তু জানেন কি তা ত্বকের জন্যও ভীষণই উপকারী? আসলে আমাদের ত্বকেরও প্রয়োজন হয় প্রোটিনের। আর সেই প্রোটিনের জন্য অনেকেই পার্লারে গিয়ে নানারকম কেমিক্যাল ট্রিটমেন্ট করান কিন্তু কেমিক্যাল মোটেও ভাল না ত্বকের জন্য। তাই ত্বকের প্রোটিনের জন্য, ত্বকের জেল্লা বাড়াতে মুসুর ডালের নানারকমের প্যাক ব্যবহার করতে পারেন। মুসুর ডাল ও মধুর প্যাক যাঁদের স্কিনটাইপ ড্রাই মুসুর ডাল তাঁদের জন্য হতে পারে দারুণ একটা সমাধান। মুসুর ডাল আর মধু স্কিনের মৃতকোষ দূর করে ত্বককে কোমল রাখে, এটা খুবই এফেক্টিভভাবে ত্বকের জন্য। মধু আর মুসুর ডাল এই উভয় উপাদান স্কিনের উজ্জ্বলতা বাড়াতে দারুন কাজ করে। ফলে স্কিনের স্মুদনেস বাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলতাও বাড়বে। এক চা চামচ মধু আর এক চা চামচ মুসুর ডাল বাটা মিশিয়ে পুরো করে মুখে লাগাতে হবে। তারপর মিনিট ১৫ রেখে হালকা হাতে ঘষেঘষে তুলে ফেলতে হবে। তারপর জল দিয়ে ভালভাবে মুখ ধুয়ে ফেলতে হবে। মুসুর ডাল, টক দই আর বেসনের প্যাক ত্বকের জেল্লা বাড়িয়ে ত্বককে ভীষনভাবে উজ্জ্বল করতে এটা খুবই কার্যকর। ব্রণ ও সান ট্যান দূর করতেও ব্যবহার করতে পারেন এটি। এটা স্কিনকে যেমন স্মুদ করে তেমনই উজ্জ্বলও দেখায়। সমপরিমান মুসুর ডাল বাটা, টক দই আর বেসন এক সঙ্গে মিশাতে হবে। এর সঙ্গে নিতে হবে এক চিমটি হলুদ গুঁড়ো। ভাল করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করতে হবে। একদম শুকিয়ে গেলে হাত জল দিয়ে ভিজিয়ে নিয়ে আলতো করে ম্যাসাজ করে তুলে ফেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি সারাশরীরেও লাগাতে পারেন। তবে ধুয়ে ফেলার পরে ময়েশ্চারাইজার লাগানো দরকার। দুধ ও মুসুর ডালের এক্সফলিয়েটর মুখের মৃতকোষ সরিয়ে মুখের ত্বককে উজ্জ্বল আর স্মুদ করতে মুসুর ডালের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বককে করে কোমল ও উজ্জ্বল। মুসুর ডাল বেটে এর সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে কোমল হাতে মুখে মুখে ঘষে ঘষে ম্যাসাজ করতে হবে ১ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন ভাল করে। খেয়াল রাখবেন মুখে যেন একটুও লেগে না থাকে।

```