
শেষ আপডেট: 3 January 2021 13:18
আপনার বাচ্চাকে সময়ের গুরুত্ব, সময়ের যে মূল্য সেটা ছোট থেকেই বোঝাতে হবে। নির্দিষ্ট সময়ে কাজ করা, সময়কে ভাল করে ব্যবহার করার বোধ ছোট থেকেই বাচ্চাদের মনে তৈরি করতে হবে। সময় কারও জন্য থেকে থাকে না, যে সময় একবার পেরিয়ে যায় তা ফিরে আসে না। এই ধ্রুব সত্যটা ছোট থেকেই বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে।
সম্মান
ছোট থেকেই সকলকে সম্মান করতে শেখাতে হবে বাচ্চাদের। কাউকে কখনও ছোট করা, নিচু নজরে দেখা উচিত নয়, সেটা বাচ্চাদের গোড়া থেকেই বুঝিয়ে দিতে হবে। বাচ্চারা যাতে দয়াবান, ও সহানুভূতিশীল মানুষ হয় তার অভ্যেস ছোট থেকেই তৈরি করতে হবে।
করুণা
প্রতিটি বাচ্চাকে ছোট থেকেই মূল্যবোধের পাঠ শেখানো দরকার। হৃদয়ে দয়া, মমতা, করুণা মতো অনুভূতিগুলো যাতে ছোট থেকেই তৈরি হয় সেই দিকে বাবা মাকেই নজর দিতে হবে। তাহলেই প্রত্যেক মানুষের আবেগকে সম্মান জানানোর রুচি তৈরি হবে বাচ্চাদের।
স্পোর্টিং স্পিরিট
জীবনে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। জীবনের যে কোনও প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার মানসিকতা বাচ্চাদের ছোট থেকেই তৈরি করতে হবে। হেরে গেলে সেটা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে, পরের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। কোনও পরিস্থিতিতেই যাতে ভেঙে না পড়ে সেই শিক্ষা ছোট থেকেই বাচ্চাদের দিতে হবে।
কঠিন কাজ
বাচ্চাকে ছোট থেকে কঠোর পরিশ্রমী হতে শেখান। এটা ভবিষ্যৎ জীবনে তাদের লক্ষ্যকে সফল হতে সহায়তা করে। যে কোনও কঠিন সময়কে তারা হাসিমুখে সামলে নিতে পারে, আর সেই জীবনের মহামন্ত্রই বাচ্চাদের শিখিয়ে দেন বাবা-মায়েরা।