
শেষ আপডেট: 15 May 2019 13:14
এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে কতদিন? আসলে আপনি যদি খুব ঘনঘন রান্না না করেন, তাহলে স্বভাবিকভাবেই আপনার মশলার ব্যবহার কম হবে। তাই সেগুলো খারাপ হয়েই পড়ে থাকবে। মাথায় রাখবেন, যে কোনও মশলা কেনার এক বছর পর আর সেগুলো ব্যবহার করা কাজের কথা নয়। অর্থাৎ সারা বছর জুড়ে খুব কম সময় আপনি রান্নাঘরে গেলেও এক বছরের বেশি কোনও মশলাই ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ঠিক নয়।
আরেকটা সহজ উপায়েও আপনি দেখতে পারেন মশলাগুলো আর ব্যবহার করা যাবে কি না। মশলার গন্ধ শুঁকে দেখুন। যদি তা টাটকা থাকে তাহলে সেই গন্ধেই আপনি তা বুঝতে পারবেন। গন্ধ আর বর্ণ, এ দুটোই মশলার খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাই গন্ধ ঠিক আছে কি না দেখার সঙ্গে সঙ্গে দেখবেন মশলার রঙটা ফ্যাকাশে হয়েছে কি? ফ্রেশ মশলা হলে তার রঙই সেটা বলে দেবে। কিন্তু বছরের পর বছর মশলা রেখে দিলে রঙেও একটা তফাৎ আসে।
চেষ্টা করবেন, গুঁড়ো মশলার বদলে গোটা মশলা ব্যবহার করতে। গোটা মশলায় কোনও প্রিজ়ারভেটিভ দেওয়া থাকে না, তাছাড়া এই মশলাগুলোয় অন্য কোনও রাসায়নিকও থাকে না। তাই আপনি যদি গোটা মশলা ব্যবহার করেন, তাতে স্বাদ , বর্ণ, গন্ধ সবই তুলনায় বেশি দিন ভালো থাকবে। গোটা মশলা তাই যে কোনও দিক থেকেই আপনার জন্য বেস্ট।
চেষ্টা করবেন মশলার কৌটোর মুখ ভালো করে বন্ধ করে রাখতে। হাল্কা মুখ হলেই হাওয়া ঢুকে সমস্যা তৈরি হতে পারে। বিশেষত গুঁড়ো মশলা হলে, হাওয়ার সাথে বিক্রিয়ায় তা নষ্ট হবে অনেক তাড়াতাড়ি। যতবার মশলা ব্যবহার করবেন, চেষ্টা করবেন কৌটোর মুখ ঠিক করে আটকাতে। আপনার ব্যবহারের মধ্যে দিয়েই আরও বেশ কিছুদিন ভালো থাকতে পারে এই মশলা।
অনেকেই ফ্রিজে রাখেন মশলা, তাঁরা আর রাখবেন না। এতে মশলার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তাছাড়াও, ফ্রিজে রাখা অন্য খাবারের গন্ধ এই মশলার সাথে মিশে মশলার যে নিজস্ব গন্ধ তা নষ্ট করে দিতে পারে। তাই রুম টেম্পারেচারই ভালো মশলার জন্য।
জীবনকে মশলাবিহীন না করতে চাইলে, মেনে চলুন এই নিয়মগুলো।