Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চট করে রেগে যান? জেনে নিন রাগকে নিয়ন্ত্রণ করার সহজ উপায়

দ্য ওয়াল ব্যুরো: যখন কোনও কাজ ঠিক করে না হয়, বা কোনও ঘটনা মনের মতো হয় না তখনই আমাদের রাগ হয়। অনেক সময় এই রাগের মাত্রা সমস্ত সীমাকে অতিক্রম করে যায়। রাগ এমন একটা আবেগ, যেটা শুধু ক্ষতি করে। তাই এই সমস্যার সমাধান নিজেকেই করতে হবে! কারণ রাগ অত

চট করে রেগে যান? জেনে নিন রাগকে নিয়ন্ত্রণ করার সহজ উপায়

শেষ আপডেট: 3 December 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: যখন কোনও কাজ ঠিক করে না হয়, বা কোনও ঘটনা মনের মতো হয় না তখনই আমাদের রাগ হয়। অনেক সময় এই রাগের মাত্রা সমস্ত সীমাকে অতিক্রম করে যায়। রাগ এমন একটা আবেগ, যেটা শুধু ক্ষতি করে। তাই এই সমস্যার সমাধান নিজেকেই করতে হবে! কারণ রাগ অতিরিক্ত মাত্রাতে হলে তা শরীরের ক্ষতি করে, আর অন্যদেরও ক্ষতি করতে পারে। মাত্রাছাড়া রাগের কারণে অনেক সময় খুব কাছের সম্পর্কেও ছেদ পড়ে যায়। কী ভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন তারই কিছু সহজ উপায় রইল আপনাদের জন্য। শ্বাস নেওয়া খুব রাগের মুহূর্তে নিজেকে শান্ত রাখার জন্য প্রয়োজন গভীর ভাবে শ্বাস নেওয়া। আর ভাবতে চেষ্টা করা কী ঘটেছে! তাহলে হয়তো রাগের কারণ পরিষ্কার হয়ে যেতে পারে আপনার কাছে, আর সেটাকে মোকাবিলা করার পথও খুঁজে পেতে পারেন আপনি। ধ্যান করুন প্রতিদিন একটু সময়ের জন্য মেডিটেশন বা ধ্যান করার দরকার রয়েছে। এটা আপনার চরিত্রে স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে যা সাহায্য করে রাগকে নিয়ন্ত্রণ করতে। ধ্যানচর্চায় অভ্যস্ত হলে আপনি কাউকে কিচ্ছু বুঝতে না দিয়েই যেকোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আকস্মিকভাবে রেগে যাওয়ার রোগ থাকলে সেটাও সেরে যেতে পারে নিয়মিত ধ্যানে। আর রাগের মাথায় জিনিসপত্র ভাঙা থেকেও আপনি বিরত থাকতে পারবোন। গণনা  খুব মাথা গরম হয়ে গেলে সেটাকে ঠান্ডা করতে আপনি উল্টোদিক থেকে নম্বর গণনা করতে পারেন। মানে ১০০ থেকে ০ তে আসতে পারেন, এতে করে আপনার রাগ অনেকটাই শিথিল হয়ে যাবে। চিন্তা করুন রাগের মাথাতে অনেক সময় খারাপ কথা বলে ফেলার অভ্যেস অনেকেরই রয়েছে। কিন্তু মাথা ঠান্ডা হওয়ার পর এই বলে ফেলা বাজে কথাগুলো আপনাকে নিজের কাছে অপরাধী করে তুলতে পারে! তাই কথা বলার সময় ভাবনা, চিন্তা করে কথা বলার দরকার। এছাড়াও যে বিষয়গুলো আপনার রাগের কারণ হয়ে উঠছে প্রয়োজনে সেগুলোকে এড়িয়ে যান। সেই মুহূর্ত ভাল গান শুনুন। হাসির বই পড়তে পারেন, সিনেমা দেখতে পারেন। আর তাও ইচ্ছে না করলে রাস্তাতে একটু হাঁটতে যেতে পারেন, হলফ করে বলা যায়, আপনার রাগ গলে জল হবেই।

```