Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিটামিন সি-এর ম্যাজিক! এই শীতে বাড়িয়ে তুলুন আপনার শরীরের ইমিউনিটি

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে ত্বকের জৌলুস এমনিতেই কমে যায়। শরীরের ইমিউনিটি ক্ষমতাও অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই সব সমস্যায় অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে ভিটামিন সি। নিয়মিত ভিটামিন সি বুস্টার ফিরিয়ে দেয় ত্বকের হারিয়ে যাওয়া জৌলুস। ঠান্ডার সঙ্গে লড়া

ভিটামিন সি-এর ম্যাজিক! এই শীতে বাড়িয়ে তুলুন আপনার শরীরের ইমিউনিটি

শেষ আপডেট: 21 November 2020 09:11

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে ত্বকের জৌলুস এমনিতেই কমে যায়। শরীরের ইমিউনিটি ক্ষমতাও অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই সব সমস্যায় অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে ভিটামিন সি। নিয়মিত ভিটামিন সি বুস্টার ফিরিয়ে দেয় ত্বকের হারিয়ে যাওয়া জৌলুস। ঠান্ডার সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ায়, বাড়িয়ে দেয় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে। শীতকালে এমন কিছু প্রাকৃতিক খাবার পাওয়া যায় যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শীতকালে শরীরের ইমিউনিটি আর এনার্জি কমে গেলে তাকে ফিরিয়ে আনতে এসব খাবারের জুড়ি মেলা ভার। তারই একটা তালিকা রইল আপনাদের জন্য- ১. কমলালেবু শীতকালের ফল হিসেবে সবার প্রথমেই নিজের জায়গা করে নিয়েছে কমলালেবু। ছোট থেকে বড় প্রায় সকলেরই পছন্দের তালিকাতে থাকে কমলালেবু।কমলালেবু যে শুধু স্বাদেই একনম্বর, তা নয়। এর মধ্যে রয়েছে অনেক গুণ। কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রায় ১২৮ শতাংশ ভিটামিন সি রয়েছে কমলালেবুতে। ২.পেয়ারা অনেক সময় মুখের স্বাদ আনতে ডাক্তাররা পেয়ারা খাওয়ার পরামর্শ দেন। পেয়ারার মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি। একটি পেয়ারাতে ২৮০ শতাংশ ভিটামিন সি রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং শরীরের ইমিউনিটি বাড়াতে খুবই উপকারী পেয়ারা। ৩. ব্রকোলি আরও একটি শীতকালিন সবজি হল ব্রকোলি। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এর মধ্যে। এর মধ্যে থাকা ভাল ক্রাবগুলো শরীরে প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। ৪. কিউই আপনার খাবারের তালিকাতে কিউইকেও রাখতে পারেন। যেকোনও স্বাস্থ্যকর ডায়েটে চার্টেই ভিটামিন সি সমৃদ্ধ কিউইকে রাখাই যায়! ৫. পেঁপে পাকা পেঁপে সবসময় ভীষণ উপকারি। এটা হজমে দুর্দান্তভাবে সহায়তা করে। ভিটামিন সি, ভিটামিন এ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁপে আপনার ত্বকের হারিয়ে যাওয়া জৌলুসকেও ফিরিয়ে দেয়। বহু রোগ প্রতিরোধ করে এবং শরীরের ইমিউনিটিকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে।

```