
শেষ আপডেট: 10 January 2021 14:44
ব্ল্যাক ফরেস্ট কে না পছন্দ করেন! বাচ্চা থেকে বড় সকলের প্রিয় এই ডেজার্ট। কিন্তু জানেন কি, এই মিষ্টির উদ্ভব কোথা থেকে? আসলে ব্ল্যাক ফরেস্ট গেটো নামের এই মিষ্টি এসেছে জার্মানি থেকে। চকোলেট, চেরি ও ক্রিম দিয়ে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টিটি।
ভারত- কালো জাম
ভারতের সবথেকে জনপ্রিয় মিষ্টি হল কালোজাম। এটাকে অনেকে গুলাব জামুনও বলে থাকেন। আন্তর্জাতিকভাবে এই মিষ্টির সুখ্যাতি রয়েছে। যদিও মিষ্টির রসিকেরা মজা করে বলে থাকেন, বিশ্ব বাজারে কালোজামের সঙ্গে পাল্লা দেওয়ার মতো মিষ্টি এখনও তৈরি হয়নি!
ফ্রান্স- ক্রিম ব্র্যালি
এটি একটি খুব জনপ্রিয় ফ্রেঞ্চ মিষ্টি। এর মূল আকর্ষণের জায়গা হল, এতে রয়েছে প্রচুর শুকনো ফল। ক্যারামেলাইজড চিনি দিয়ে এটা বানানো হয়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- পাভলোভা
এই মিষ্টিটা দেখতেই অসম্ভব সুন্দর হয়। রাশিয়ান বলেরিনা, অস্ট্রেলিয়াতে পাভলোভা নামে পরিচিত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একটি বিখ্যাত ডের্জাট হল এটি।
ইতালি-তিরামিসু
কফি দিয়ে বানানো এই মিষ্টির পোকা অনেকেই। স্বাদে গন্ধে এর দ্বিতীয় কোনও জুড়ি নেই। এতটাই নরম হয় যে মুখে দিলেই গলে যায়।
জাপান- মোচি
জাপানের মোচির প্রেমে পড়েননি, এমন মানুষ খুব কম আছেন। অনেকটা বাঙালিদের চালের পিঠের মতো! চালের গুঁড়ো দিয়ে বানানো হয় এটা, অনেকটা আইসক্রিমের মতো খেতে হয়।
মিশর- কুনাফাহ
এটা একটু ক্রাঞ্চি হয় খেতে। প্যাস্ট্রির মতো অনেকটা। এতে পনির কিংবা চিকেনের টুকরোর স্তর থাকে, যা বাচ্চা থেকে বড় সকলেরই জিভে জল নিয়ে আসে।