Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডায়েট নিয়ে বেশ কিছু প্রচলিত তথ্যই ভুল, দাবি নিউট্রিশনিস্টের! জেনে নিন আজই

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। চটজলদি রোগা হওয়ার উপায় খুঁজছেন অনেকেই। কখনও মনে করছেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার ছেড়ে দিলে রোগা হওয়া যায়। আবার কখনও বিশ্বাস করছেন ডিটক্স ওয়াটারকে। কিন্তু জানেন কি নিজের ইচ্ছে মত যখন যা

ডায়েট নিয়ে বেশ কিছু প্রচলিত তথ্যই ভুল, দাবি নিউট্রিশনিস্টের! জেনে নিন আজই

শেষ আপডেট: 8 October 2020 14:43

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। চটজলদি রোগা হওয়ার উপায় খুঁজছেন অনেকেই। কখনও মনে করছেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার ছেড়ে দিলে রোগা হওয়া যায়। আবার কখনও বিশ্বাস করছেন ডিটক্স ওয়াটারকে। কিন্তু জানেন কি নিজের ইচ্ছে মত যখন যা খুশি তাই করতে গিয়ে ডেকে আনছেন মহাবিপদ? নিউট্রিশিয়ানিস্ট পূজা বংগা জানাচ্ছেন আজকাল ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে রোগা হওয়ার উপায় দেখে যেসব নিয়ম পালন করছেন তার বেশ কিছুই মিথ ছাড়া কিছু নয়। মিথ ১: ডিটক্স ওয়াটার চটজলদি রোগা করে। ঘটনা: ডিটক্স ওয়াটার সাধারণ জল ছাড়া আর কিছুই না। শুধু একটু ভালো খেতে এই যা। ডিটক্স ওয়াটার নানা রকম ফলের নির্যাস দিয়ে তৈরি করা হয়। তাতে মুখের স্বাদ বদলানো ছাড়া আর নতুন কিছু করেনা। সাধারণ জল খেলে যে উপকার পাবেন এতেও তাই।

Detox Water Health Benefits and Myths

মিথ ২: কার্বোহাইড্রেটই শত্রু। ঘটনা: সব কার্বোহাইড্রেট একরকম নয়। কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে শরীরে পর্যাপ্ত শক্তি আসে। প্রতিদিনের খাবারের তালিকা থেকে সেগুলো বাদ দিলে হিতে বিপরীত হতে পারে। মিথ ৩: নুন ছাড়া খাবার মেদ কমায়। ঘটনা: নুন ছাড়া খাবার খেলে বাড়তি কোনও উপকার পাবেন না। মেদ ঝরাতে তো একদমই সাহায্য করে না। আসলে এটা শরীরের ওয়াটার ওয়েট কমিয়ে দেয়। যদিও সাধারণ খাবার খেলে আবার সেটা বেড়ে যায়।

How to cut back on sugar and salt - Harvard Health

মিথ ৪: রাতে খাবার খাওয়া ছেড়ে দিলে রোগা হবেন তাড়াতাড়ি। ঘটনা: সকালে, দুপুরে, রাতে তিনবেলাতেই খেতে বলেন ডাক্তাররা। কোনও একবেলা না খেয়ে থাকলে, শরীরে মেটাবলিজম কমে যায়। রাতের খাবার খেলে কেউই মোটা হয় না। অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খেলে মোটা হবেন। তাই খাবার না, খাবার থেকে ক্যালরি বাদ দিন‌। মিথ ৫: শুধু দুবেলা গ্রিন টি খেলেই ঘরে বসে রোগা হবেন। ঘটনা: দু কাপ গ্রিন টি কোন বিশেষ উপকার করে না। অন্তত ৪, ৫ কাপ গ্রিন টি খাওয়া উচিত। তাতে শরীরে মেটাবলিজম কিছুটা বাড়তে পারে। আর আ্যন্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় বারবার গ্রিন টি খেলে শরীরের টক্সিন বেরিয়ে যায়।

Can Just Drinking Green Tea Actually Lead To Weight Loss? - Teabox

পূজা জানান, এই তথ্যগুলো যেমন মাথায় রাখবেন তেমনই সঠিক পরামর্শ নিয়ে ডায়েটও করবেন অবশ্যই। সঙ্গে সারাদিন অন্ততপক্ষে এক ঘণ্টা এক্সারসাইজ করবেন। মন ভাল রাখবেন, শরীরও সুস্থ থাকবে।

```