
শেষ আপডেট: 8 December 2020 07:49
সোহা জানিয়েছেন দীপাবলির সময়, আর দীর্ঘদিন লকডাউনে আটকে থাকার কারণে প্রত্যেকেরই ওজন বেড়েছে। বাড়ির প্রত্যেকের মতো পোষ্যেরও নিশ্চয়ই ওজন বেড়েছে! ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সোহা লিখেছেন, "আমরা প্রত্যেকেই যেকোনও উৎসবের পর একটু মোটা হয়ে যাই। বাড়ির ট্রেডমিলে দৌড়ালে কিন্তু কুকুরদের বাড়তি ওজন কমে যাবে। বাড়তি ওজনের কারণে শরীরে যেসমস্ত সমস্যা দেখা দেয়, সেগুলোও আপনাআপনি সেরে যাবে।" ভিডিওতে দেখা যাচ্ছে সোহার কুকুরটি ট্রেডমিলে দৌড়াচ্ছে। কিন্তু পাশ থেকে তাকে শিকল দিয়ে ধরে রাখা আছে, যাতে সে না পড়ে যায়।
সোহা এও লিখেছেন, "ট্রেডমিল চালু করেই তাদের উঠিয়ে দিয়ে চোখের বাইরে চলে যাবেন না। যতক্ষণ ট্রেডমিলে রাখবেন, ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকবেন। ওঠানোর পরেই যদি তাদের চোখেমুখে অস্বস্তি বোধ লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলুন। কারণ তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু না করাই ভাল।"
মানুষের মতোই কুকুরদেরও ওবেসিটি হয়। এর ফলে শারীরিক নানা অসুবিধার সম্মুখীন তারা হয়। যেমন জয়েন্ট পেইন, ডায়াবেটিস মেলিটাস, রেসপিরেটরি প্রবলেম, ইত্যাদি। তাই প্রথমেই তাদের ডায়েটের উপর নজর দিন। অতিরিক্ত খাবার না দেওয়াই ভাল। সঙ্গে কোন খাবার পুষ্টিকর সেটা বোঝাও জরুরি। আবার কখনও কখনও বাড়ির বাইরে হাঁটাচলা, দৌড়ানোরও প্রয়োজন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালে তাদের মন ভাল থাকে। শরীরও সুস্থ থাকে।