Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্কিনকেয়ারের সময় যে ভুলগুলো আপনার ত্বকের আরও ক্ষতি করে, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: একুশ শতকে আধুনিক মেয়েরা নিজেদের ভালবাসতে জানেন। নিজেদের যত্ন নিতে জানেন। কাজের চাপ থাকলেও নিজেদের জন্য প্রত্যেকেই আলাদা একটু সময় বের করেন।‌ সারাদিনের ক্লান্তি, ধুলোময়লা মুছে ফেলতে নানা ধরনের দামি প্রোডাক্ট তো ব্যবহার কর

স্কিনকেয়ারের সময় যে ভুলগুলো আপনার ত্বকের আরও ক্ষতি করে, জেনে নিন

শেষ আপডেট: 2 January 2021 15:21

দ্য ওয়াল ব্যুরো: একুশ শতকে আধুনিক মেয়েরা নিজেদের ভালবাসতে জানেন। নিজেদের যত্ন নিতে জানেন। কাজের চাপ থাকলেও নিজেদের জন্য প্রত্যেকেই আলাদা একটু সময় বের করেন।‌ সারাদিনের ক্লান্তি, ধুলোময়লা মুছে ফেলতে নানা ধরনের দামি প্রোডাক্ট তো ব্যবহার করেনই। এমনকি নিয়মিত ডায়েট, জীবনযাত্রার উপরেও বিশেষ খেয়াল রাখেন।‌ কিন্তু এই অতিরিক্ত যত্ন করতে করতেই যে ত্বকের বারোটা বাজাচ্ছেন, সেটা কি জানেন! বিশেষজ্ঞদের মতে নিয়মিত রুটিন মেন্টেন করে ত্বকের যত্ন করা জরুরি। তবে বিশেষ কয়েকটা জিনিসে খেয়াল রাখতে হবে। ১. ঘনঘন প্রোডাক্ট বদলাবেন না - নতুন প্রোডাক্ট কাজ না করলে, আবার অন্য কোনও নতুন প্রোডাক্ট তৎক্ষণাৎ ব্যবহার করতে শুরু করেন অনেকে।‌ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এতে ত্বকের উন্নতি তো হয়ই না, বরং আরও ক্ষতি হয়। ২. প্রতিদিন স্ক্রাব করলে - শহরের ধুলো ময়লা, দূষণের কারণে ত্বকের তীব্র ক্ষতি হয়। সেকারণে অনেকেই প্রায় প্রতিদিন স্ক্রাবার ব্যবহার করেন। আবার কখনও কখনও ফেস ওয়াশের মধ্যে স্ক্রাব পার্টিকেলস থাকে। এগুলো প্রতিদিন ব্যবহার করতে মানা করছেন বিশেষজ্ঞরা। ৩. মেকআপ ঠিকমতো পরিষ্কার না করলে -   শুধু ক্লিনজার দিয়ে মুখ ধুলেই সমস্ত মেকআপ মুছে যায় না। এই জন্য ডাবল ক্লিনজিং এবং মেকআপ রিমুভারের প্রয়োজন। ত্বকের ছিদ্রে মেকআপ জমে থাকলে ব্রণর সমস্যা দেখা দেয়। ৪. নোংরা বালিশের কভার ব্যবহার করলে - দুসপ্তাহের বেশি এক বালিশের কভারে শুলে, তার ময়লা ত্বকের উপর জমা হয়। সারারাত ধরে ত্বকের উপর এই নোংরাগুলো জমেই ব্রণ, ব্রেক আউটসের সমস্যা দেখা দেয়। সেই কারণেই প্রতি সপ্তাহে বালিশের কভার পরিষ্কার করা উচিত। ৫. টোনার ব্যবহার না করলে - ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সিটিএম রুটিন মেন্টেন করা উচিত। ক্লিনজিংয়ের পর তাই টোনার লাগিয়ে তারপর ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ৬. তৈলাক্ত ত্বকে অতিরিক্ত পাউডার ব্যবহার করলে- তৈলাক্ত ত্বকে অনেকেই ভালভাবে মুখ পরিষ্কার না করেই ঘনঘন পাউডার ব্যবহার করেন। এতে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। ফলে ত্বক শ্বাস নিতে পারে না ঠিকমতো। সেই থেকেই তৈলাক্ত ত্বকে ব্রণ হয়। ৭. মেকআপের আগে আই-ব্রো প্লাক করলে - আই-ব্রো প্লাক করার পর মেকআপ করলে ভ্রুর ফাঁকা ছিদ্রে মেকআপ জমে থাকে। ফলে সেই থেকেই ভ্রুর আশেপাশে ছোট ছোট ব্রণ হয়। ৮. স্নানের আগে মুখ পরিষ্কার করলে - স্নানের আগে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে মানা করছেন বিশেষজ্ঞরা। চুল ধোওয়ার সময় হেয়ার প্রোডাক্ট অনেক সময় মুখে লেগে থাকে। তাই স্নানের আগে নয়, পরে মুখ পরিষ্কার করতে বলছেন বিশেষজ্ঞরা।

```