Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওজন কমাতে চাইছেন? বাগড়া দিচ্ছে এই ৬ টি কারণ

দ্য ওয়াল ব্যুরো: আপনি ভাবছেন ঠিকঠাক ডায়েটে আছেন, কিন্তু কিছুতেই কমছে না ওজন। কেন, ভেবেছেন কখনও? কোথাও কি ত্রুটি থেকে যাচ্ছে? কেন এত চেষ্টার পরেও আপনার ওজন কমছে না, দেখে নিন সেই কারণগুলো।  কোন কোন ত্রুটিগুলোতেই আপনার ওজন নাছোড়বান্দা? খুব অ

ওজন কমাতে চাইছেন? বাগড়া দিচ্ছে এই ৬ টি কারণ

শেষ আপডেট: 29 May 2019 10:40

দ্য ওয়াল ব্যুরো: আপনি ভাবছেন ঠিকঠাক ডায়েটে আছেন, কিন্তু কিছুতেই কমছে না ওজন। কেন, ভেবেছেন কখনও? কোথাও কি ত্রুটি থেকে যাচ্ছে? কেন এত চেষ্টার পরেও আপনার ওজন কমছে না, দেখে নিন সেই কারণগুলো।  কোন কোন ত্রুটিগুলোতেই আপনার ওজন নাছোড়বান্দা? খুব অল্প করে খাওয়া অনেকেই ভাবেন, অল্প খেলে বা না খেলে সরাসরি ওজন কমতে পারে।  কিন্তু আসলে তা হয় না।  শরীর এভাবে কাজ করে না মোটেও।  বরং এক্সপার্টরা বলছেন, এভাবে না খেলে বা কম খেলে ওজন কমার বদলে, বাড়তে থাকে।  চেষ্টা করতে হবে বারবার, অল্প অল্প করে খেয়ে যেতে ।  তাতে ওজন আয়ত্তে থাকবে।  একেবারে না খেলে শরীর ফুলে যেতে পারে।  তাই খাবার কখন খাচ্ছেন সেটা মাথায় রাখুন। খাচ্ছেন, কিন্তু অন্যমনস্কভাবে যখন আপনি টিভি দেখতে দেখতে খাবার নিয়ে বসেন, ভাবেন হয় তো খুবই ভালো হচ্ছে বিষয়টা।  কিন্তু এতে আপনার ক্যালোরি ইনটেক কিন্তু বেশি হচ্ছে।  বসে বসে খেয়ে যাচ্ছেন, তাতে ওজনও বাড়ছে।  একটা আইরিশ সমীক্ষা বলছে, কী ভাবে খাচ্ছেন আপনি, কোন এনভায়রনমেন্টে খাচ্ছেন, তাতে কিন্তু আপনার ওজন অনেকটাই নিয়ন্ত্রিত হয়।  কারণ তখন আপনার মন খাবারের দিকে সেভাবে থাকে না।  তাই আপনার পেট ভরে যাচ্ছে কখন, আপনার খেয়ালও থাকছে না।  আর বেশি খেয়ে ফেলছেন।  ফল যা হওয়ার তাই হচ্ছে। খাওয়ার সাথে কী পানীয় অনেক সময়েই আমার কী খাচ্ছি, সেটা নজর করলেও কী কী পান করছি সারাদিন ধরে, সেটা অতটা মাথায় রাখি না।  সারাদিনে এই ফ্রুটজুস, ওই ফ্রুটজুস খাচ্ছেন তো? তাতে যে যে সুইটনার মেশানো থাকছে, সেটা আপনার কতটা ক্যালোরি বাড়াচ্ছে জানেন কি? তাছাড়া যখন আপনি অ্যালকোহল খান, তাতে আপনার ওজন যে বাড়ে সে খেয়াল রাখেন কি? তাই এবার থেকে শুধু প্লেটের দিকে নয়, নজর রাখুন গ্লাসের দিকেও। কম ঘুম কম ঘুমের জন্য যে আপনার ওজন নাছোড়বান্দা, সে খেয়াল আছে আপনার? যখনই কম ঘুমোচ্ছেন, আপনার হরমোন নিজের ছন্দে আর কাজ করে না।  ফলে আপনার সারাক্ষণই খিদে পেতে পারে। তাতে যা ফল হওয়ার তাই হয়।  ওজন বাড়ে, কমে আর না। স্ট্রেস আপনার মন খারাপ থাকলে যে কোনও মিষ্টি খাবারের প্রতি ঝোঁক কাজ করে।  তাতে ওজন স্বাভাবিকভাবেই তো বাড়বে।  এবার মন ভালো থাকলে আপনি তো হেঁটে হেঁটে গল্প করতে পারেন বন্ধুর সাথে, কিন্তু মন ঠিক না থাকলে! বসে থাকবেন এক জায়গায় আর এটা সেটা খেতে থাকবেন, তাতে ওজনও বাড়তে থাকবে।  তাই মন ভালো রাখুন আর ওজন রাখুন আয়ত্তে। রোগ থেকে ওজন না কমা এটা অনেকেরই সমস্যা থাকে।  থাইরয়েড, বাইপোলার ডিসঅর্ডার, মেনোপজ় সহ নানা সমস্যাতে আপনার ওজন হয় তো কমে না কিছুতেই।  কারণ যে পরিমাণ ওষুধ আপনাকে খেতে হয় এই রোগগুলোতে, তাতে এই সমস্যা কমতে সময় লাগে।  এই জাতীয় সমস্যাতে আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন।  একমাত্র সেটাই উপায়।

```