Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাইনিজপ্রিয়দের দারুণ পছন্দ ড্যান ড্যান নুডলস, বানিয়ে ফেলুন ঘরেই

দ্য ওয়াল ব্যুরো:  প্রায় সারা বিশ্বে জনপ্রিয় এই রেসিপি। খিদের সময় নুডলস পেট মন দুই ভরিয়ে দেয়। আর য নুডলস খেতে খুব পছন্দ করেন, তাঁরা সুস্বাদু নুডলসের লোভে কত রেস্তোরাঁয় যে ঘুরে ফিরেছেন তা আর বলার জায়গা রাখেনা! তাই নতুন বছরের আমেজ বজায় রাখতে ব

চাইনিজপ্রিয়দের দারুণ পছন্দ ড্যান ড্যান নুডলস, বানিয়ে ফেলুন ঘরেই

শেষ আপডেট: 6 January 2021 07:47

দ্য ওয়াল ব্যুরো:  প্রায় সারা বিশ্বে জনপ্রিয় এই রেসিপি। খিদের সময় নুডলস পেট মন দুই ভরিয়ে দেয়। আর য নুডলস খেতে খুব পছন্দ করেন, তাঁরা সুস্বাদু নুডলসের লোভে কত রেস্তোরাঁয় যে ঘুরে ফিরেছেন তা আর বলার জায়গা রাখেনা! তাই নতুন বছরের আমেজ বজায় রাখতে বানিয়ে নিন জিভে জল আনা ড্যান ড্যান নুডলসের। মাত্র ৫টা স্টেপেই বানিয় ফেলতে পারেন এই ইউনিক রেসিপি স্টেপ ১ একটা পাত্রে গরম জল, সামান্য লবণ আর নুডলস দিয়ে ভালভাবে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে ৭থেকে ৮ মিনিট ধরে সেদ্ধ করতে হবে, সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে বেশি গলে না যায় নুডলসগুলো। এরপরে সেদ্ধ করা নুডলসগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে হবে। স্টেপ ২ বিখ্যাত এই চাইনিস রেসিপি বানানোর জন্য দরকার চাইনিস পাউডার, গরমমশলা, গোলমরিচ নিয়ে তাওয়াতে ২-৩ মিনিট নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দারচিনি, মৌরি ও লবঙ্গকে একসঙ্গে পেস্ট করে নিয়ে প্যানে দিয়ে দিতে হবে। স্টেপ ৩ অন্যদিকে চিলি অয়েল তৈরি করার জন্য একটি প্যানে ২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল ও পরিমাণ মতো সিচুয়ান চিলি মেশাতে হবে। এরপরে গ্যাস বন্ধ করার আগে রেড চিলি ফ্লেক্স, তিল আর পাঁচ মশলা প্যানের মধ্যে দিয়ে ভাল করে নাড়াতে হবে। স্টেপ ৪ একটি বাটিতে ২ চা চামচ তিলের তেল, ১ চামচ তিল বাটা ও ২ চামচ ভিনিগার নিয়ে একসঙ্গে ভাল করে মেশাতে হবে। তারপর পরিমাণ মতো চিনি ও ১ টেবিল চামচ সয়া সস দিতে হবে। এর সঙ্গেই বাটিতে সিচুয়ান চিলি ও সিচুয়ান চিলি অয়েল ঢেলে নিতে হবে আর এর সঙ্গেই ১/২ কাপ মুরগির স্টক যোগ করতে হবে ও ভাল করে মেশাতে হবে। স্টেপ ৫ সবশেষে একটি পাত্রে নুডলস ও আগে বানিয়ে রাখা মিশ্রণকে একসঙ্গে করে নিয়ে টস করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ড্যান ড্যান নুডলস। এবার এটাকে চিনেবাদাম ও স্প্রিং অনিয়ন দিয়ে সাজিয়ে, পরিবেশন করুন অতিথিদের।

```