Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইতে বিশেষ অনুষ্ঠানে কলকাতার সেরা গয়নার দোকানের স্বীকৃতি পেল শ্যামসুন্দর কোং জুয়েলার্স

মুম্বইতে বিশেষ অনুষ্ঠানে কলকাতার সেরা গয়নার দোকানের স্বীকৃতি পেল শ্যামসুন্দর কোং জুয়েলার্স

শেষ আপডেট: 6 October 2023 18:29

দ্য ওয়াল ব্যুরো: দেশের নামকরা গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলির মধ্যে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নাম শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সম্প্রতি এই গয়না প্রস্তুতকারক সংস্থা জিতে নিল 'জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়া'-এর দেওয়া এক বিশেষ স্বীকৃতি। 

মুম্বইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে ‘জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়া-র তরফ থেকে ভারতবর্ষের সেরা ৩০ গয়না প্রস্তুতকারক সংস্থাকে সম্মানিত করা হয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর হাতেও এই অনুষ্ঠানে ভারতবর্ষের অন্যতম সেরা গয়না প্রস্তুতকারক-এর পুরস্কার তুলে দেওয়া হয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সারা দেশে নির্বাচিত কয়েকটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে যেমন অন্যতম, তেমনই কলকাতার ৩টি শীর্ষস্থানীয় জুয়েলার্সের মধ্যে সেরা হিসাবে সম্মানিত হয় এই অনুষ্ঠানে।

এই সংস্থার কর্ণধারদের কথায়, এটি এমন এক গয়না প্রস্তুতকারী সংস্থা যারা শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে নিজেদের ব্যবসা নিয়েই থেমে থাকে না; সমাজের প্রতি তার যে দায়বদ্ধতা আছে সেই গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। একই সঙ্গে বছরের পর বছর ধরে সংস্থা সোনা ও হিরের গহনার নতুনত্ব নকশা, কারুকাজ, নতুন ধরনের চিন্তাভাবনা উপস্থাপন করেছে ও গ্রাহকদের মন জয় করে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে- তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার অর্জন করেছে।

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল (GJC) দ্বারা আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কারটি তুলে দেওয়া হয় শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর হাতে। পুরস্কার বাছাই কমিটিতে ছিলেন বিশেষজ্ঞ গয়না প্রস্তুতকারক ও অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার  রূপক সাহা এবং অর্পিতা সাহা এদিন পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে উপস্থিত ছিলেন। আইডিটির শীর্ষকর্তা গৌরভ এস ঈশ্বর, জিজেসি-র চেয়ারম্যান সৈয়ম মেহরা এবং বিখ্যাত অভিনেত্রী আমিরা দাস্তুর তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।

'শ্যাম সুন্দর কোং জুয়েলার্স - এর ট্যাগলাইন হল 'এক ঐতিহ্যের উত্তরাধিকারী, সর্বদা শ্রেষ্ঠত্বের খোজে।' এই সংস্থা বরাবরই ট্যাগলাইন অনুযায়ী নিজেদের সমস্ত প্রতিশ্রুতি এবং দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করছে, বলেন জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের চেয়ারম্যান  সাইয়াম মেহরা। একইসঙ্গে তিনি এই সংস্থার আরও সাফল্য কামনা করেন। 

যে সমস্ত অতিথিদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান ঝলমলিয়ে ওঠে তাদের মধ্যে অন্যতম ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহা আলি খান। তিনি বলেন, 'শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কথা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল।' কর্ণধার অর্পিতা সাহা জানান, তাঁদের সংস্থার প্রতিষ্ঠাতা গৌরচন্দ্র সাহার সময় থেকেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এক ঐতিহ্যশালী প্রতিষ্ঠান। তিনি চলে গেলেও সংস্থার শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষতা বজায় রাখাই এই সংস্থার  একমাত্র প্রতিশ্রুতি যাতে এই পুরনো ঐতিহ্যশালী গয়না প্রস্তুতকারী সংস্থাটির সুনাম আজও বজায় থাকে। তিনি বলেন, 'এটা ভেবেই আমরা খুশি হই যে আমরা এই প্রতিশ্রুতি রাখতে পেরেছি। আর সেই কারণেই আজ আমরা দেশের অন্যতম গয়না প্রস্তুতকারী সংস্থা হিসেবে মানুষের মন জিতে নিতে পেরেছি।' 

রূপক সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরও এক কর্ণধার বলেন, 'আমরা এই পুরস্কারটি আমাদের রাজ্যের মানুষকে উৎসর্গ করতে চাই কারণ তাঁদের ভালোবাসা ও নিরন্তর বিশ্বাসের জন্যই আজ আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। শুধু তাই নয়, সব সময় প্রিয় রাজ্যবাসী আমাদের সমস্ত প্রচেষ্টার পাশে থাকেন এবং আমাদের শক্তি বাড়াতে উৎসাহিত করেন '। 


```