Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মেঘের দেশ রাঙিয়ে তুলেছে চেরি ফুল! উসকে দিচ্ছে 'শেষের কবিতা'র স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: কথা হচ্ছে মেঘপিয়নের দেশ নিয়ে, আর সেই মেঘেঢাকা দেশের নামটি হল শিলং। শিলং পাহাড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকেরই দুর্বলতা! এমন কি রবীন্দ্রনাথও 'শেষের কবিতা'তেও গল্পের আলো আঁধারি জুড়ে আছে মেঘালয়ের এই পাহাড়েরই পটভূমিতে। অমিত লাবণ্

মেঘের দেশ রাঙিয়ে তুলেছে চেরি ফুল! উসকে দিচ্ছে 'শেষের কবিতা'র স্মৃতি

শেষ আপডেট: 24 November 2020 11:21

দ্য ওয়াল ব্যুরো: কথা হচ্ছে মেঘপিয়নের দেশ নিয়ে, আর সেই মেঘেঢাকা দেশের নামটি হল শিলং। শিলং পাহাড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকেরই দুর্বলতা! এমন কি রবীন্দ্রনাথও 'শেষের কবিতা'তেও গল্পের আলো আঁধারি জুড়ে আছে মেঘালয়ের এই পাহাড়েরই পটভূমিতে। অমিত লাবণ্যের প্রেমে রঙের আভা নিয়ে এসেছে শিলংয়ের চেরি ফুলের বাগান। বর্তমান করোনা আবহে মানুষের বেড়াতে যাওয়া প্রায় বন্ধ। না হলে এতদিনে শিলংয়ের টিকিট বুক করে নিতেন অনেকেই। সাদা আর গোলাপি চেরিফুলে সেজে উঠেছে খাসি গারোয়া পাহাড়ের দেশ। এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিবছর দূর দূরান্ত থেকে ছুটে আসেন কত পর্যটক। যদিও এবছর পরিস্থিতি আলাদা হওয়ার কারণে শিলংয়ে পর্যটকের সংখ্যা কমে গেছে অনেকটাই। মেঘালয় এখন পুরো গোলাপি রঙে ঢেকে গেছে। আর সেই রূপে মুগ্ধ হচ্ছেন সকলেই। প্রতিবছরই শীতের শুরুতে, নভেম্বর মাসে শিলংয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক চেরি উৎসব। চিন বা জাপানের মতো ভারতের মেঘালয়ও সেজে ওঠে এইসময়। সাদা আর গোলাপি চেরি ফুলের চাদরে ঢেকে যায় শিলংয়ের রাস্তা। জাপানেও পালিত হয় চেরি উৎসব। আপনার যদি জাপান, প্যারিস বা চিনে চেরিফুলের মরশুমে বেড়াতে যাওয়ার সুযোগ না মেলে, দুঃখ পাবেন না। হাতের কাছেই রয়েছে 'শেষের কবিতা'র অমিত আর লাবণ্যের দেশ, শিলং! দেশের মধ্যেই দেখতে পাবেন এমন চেরিফুলের সম্ভার যা হার মানায় বিদেশকেও। তবে এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ দেশে আন্তর্জাতিক চেরি উৎসব বাতিল করেছেন আয়োজকেরা। মেঘের রাজ্য শিলংকে চেরি ফুলের জন্য স্বর্গের সঙ্গেও তুলনা করেন অনেকে। আশা করা যায়, সামনের বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকরা ভিড় করে যেতে পারবেন মেঘের রাজ্যে। দেখতে পারবেন চেরির ফুলের গোলাপি রঙের চাদরে মোড়া সুন্দরী শিলংকে!

```