Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুধু স্বাদ নয়, পাঁচ ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে নুনের গুণ আপনাকে গাইতেই হবে

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরে নুন কার না থাকে, কিন্তু এই নুন আপনার রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও যে বেশ কিছু কাজে আসে জানেন? হ্যাঁ, এমন অনেক সময আসে, যখন হাতের কাছে রাখা বেশ কিছুটা নুন আপনার মুশকিল আসান করে দিতে পারে। জেনে নিন সেই মোক্ষম সময়গুল

শুধু স্বাদ নয়, পাঁচ ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে নুনের গুণ আপনাকে গাইতেই হবে

শেষ আপডেট: 17 August 2019 13:19

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরে নুন কার না থাকে, কিন্তু এই নুন আপনার রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও যে বেশ কিছু কাজে আসে জানেন? হ্যাঁ, এমন অনেক সময আসে, যখন হাতের কাছে রাখা বেশ কিছুটা নুন আপনার মুশকিল আসান করে দিতে পারে। জেনে নিন সেই মোক্ষম সময়গুলো কী কী , যখন আপনাকে নুনের গুণ গাইতেই হবে.... ১. রেড ওয়াইনের দাগ তুলতে ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার। আজকাল প্রায় সকলেরই জানা বাক্য। তো, এই পার্টি হার্ডারের সময় জমায়েত হওয়া সকলেই যে খুব সুস্থ অবস্থায় থাকেন, তা তো নয়। আর সুস্থ থাকলেও অনেক সময়ে বেখেয়ালাই হাত থেকে চলকে যায় রেড ওয়াইনের গ্লাস। সে তো সরি বলেই খালাস, আপনার হাল্কা রঙের কার্পেটটা যে মুখ বেঁকিয়ে রইল। কী করবেন? কী আবার, রান্নাঘর থেকে বেশ কিছুটা নুন নিয়ে আসুন। প্রথমে কার্পেটের ভেজা অংশে কিছুটা টিস্যু পেপার দিয়ে ভেজা ভাবটা টানিয়ে নিন। এবার যে ওয়াইনের লাল দাগ রইল, তাতে বেশ কিছুটা নুন ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা পরে দেখতে পাবেন, লালচে দাগ আর নেই। এবার না হয়, ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে নুনটা পরিষ্কার করে ফেলুন। ২.ডিমের কুসুমের চটচটে ভাব দূর করতে অনেকেরই হাতে পায়ে লক্ষ্মী স্বভাব। এই ফেলে তো ওই ভাঙে। এভাবেই হাতে ডিম নিয়ে অসাবধানতাবশত অনেকবারই মেঝেতে ছড়িয়ে ফেলেন অনেকে। আর সাদা মেঝে হোক বা অন্যকিছু, ডিমের কুসুমের চটচটে ভাব তো কোনওমতেই সহজে যায় না। তাঁরা ওই পড়ে থাকা ডিমের উপরে বেশ কিছুটা নুন ছড়িয়ে দিন। দেখুন কত চট করে সহজেই ওই চটচটে জায়গাটা পরিষ্কার করে ফেলতে পারবেন। ৩.রান্নার সময়ে হঠাৎ কড়ার আগুন বাগে আনে যদিও কাঙ্খিত নয় একেবারেই, তবু অনেক সময় দেখা যায় রান্নার সময়ে কড়ায় তেল গরম হল আর একটু জল পড়ল বেশ কিছুটা আগুন দপ করে জ্বলে ওঠে। অনেকেই ভয় পেয়ে যান। স্বাভাবিক। আর সে মুহূর্তে হাতের কাছে ,এই কড়াইয়ে যে ঢাকনা বসাতে হবে, সেটাও খুঁজে পাওয়া যায় না। কী করবেন? ওই নুনই ভরসা। রান্নাঘরে হাতের কাছে বেশ কিছুটা নুন পাওয়া তো সমস্যার নয়। একমুঠো নুন দিয়ে দিন ওতে। দেখবেন কেমন আগুনটা আপনার বশ মেনে যায়। ৪. সিঙ্ক বা বেসিনের ঝাঁঝরি পরিষ্কারে কাজে আসে অনেকের বাড়িতেই বাথরুম, বেসিন, সিঙ্কের ঝাঁঝরিতে জল জমে থাকে। কিছুতেই যেতে চায় না। চুল জমে যায় ওই পাইপগুলোতে। সহজ উপায়ে মুক্তি পেতে নুন ব্যবহার করুন। একটা কাপের চার ভাগের তিন ভাগ করে নুন আর বেকিং সোডা মিশিয়ে ওই জায়গাগুলোতে ঢেলে দিন। তারপর সেখানে বেশ কিছুটা ভিনিগারও ঢেলে দিন। রাতে এই কাজটুকু করে শুয়ে পড়ুন। পরের দিন দেখুন আপনার বাড়ির ড্রেনেজ সিস্টেম এক্কেবারে ক্লিয়ার। ৫.পিঁপড়ে দূর করতে কাজে আসে গরম একটু বাড়লে বা অনেক সময় বর্ষাকালেও দেখবেন, অনেকের বাড়িতে লাইন করে পিঁপড়েরা হেঁটে চলে বেড়ায়। তাদের যাওয়া আসা আপাত নিরীহ হলেও, আপনার তাতে অশান্তি লাগে। তাদের মেরে ফেলবেন না দয়া করে। ওই লাইনে কিছুটা নুন ছড়িয়ে দিন। ওরা ও পথে আর হাঁটবে না। ওদের একটু কষ্ট করে নতুন পথ খুঁজতে হবে ঠিকই, তবে আপনার অশান্তি কমবে, আর ওদের প্রাণটুকু বাঁচবে। তাই জীবন কখনোই আলুনি করবেন না।

```