Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যালাডই এ বছরের সেরা সুস্বাদু খাবার, জেনে নিন স্যালাডকে আরও সুস্বাদু করার কিছু ঘরোয়া টিপস

দ্য ওয়াল ব্যুরো: স্যালাডের নাম শুনলেই মুখ, নাক বেঁকে যায় অনেকের। কারণও আছে।‌ অনেকেই ভাবেন স্যালাড মানেই শুকনো কিছু ফল আর সবজি। মানে একেবারেই বোরিং খাবার। কমবয়সীরা তো স্যালাড দেখলেই ছুটে পালায়। কিন্তু জানেন কি সারাবছর ধরেই স্যালাড খাওয়া

স্যালাডই এ বছরের সেরা সুস্বাদু খাবার, জেনে নিন স্যালাডকে আরও সুস্বাদু করার কিছু ঘরোয়া টিপস

শেষ আপডেট: 21 November 2020 12:36

দ্য ওয়াল ব্যুরো: স্যালাডের নাম শুনলেই মুখ, নাক বেঁকে যায় অনেকের। কারণও আছে।‌ অনেকেই ভাবেন স্যালাড মানেই শুকনো কিছু ফল আর সবজি। মানে একেবারেই বোরিং খাবার। কমবয়সীরা তো স্যালাড দেখলেই ছুটে পালায়। কিন্তু জানেন কি সারাবছর ধরেই স্যালাড খাওয়া উচিত আমাদের। শরীর সুস্থ রাখতে এটাই বছরের সেরা পুষ্টিকর খাবার! স্যালাড মানেই চেনা ফল, সবজি মেশানো খাবার নয়। এটা বানানোরও পদ্ধতি আছে। স্বাদ অনুযায়ী নিজের ইচ্ছেমতো বানানো যায়। খাটনি কম। ঠিকমতো বানাতে পারলে বাচ্চারাও প্রতিদিন স্যালাড খেতে চাইবে। জেনে নিন এই শুকনো খাবারকেই সুস্বাদু করে তুলবেন কীভাবে- ১.গোলমরিচ, নুন ব্যবহার করুন- বেশিরভাগ সময় ডাক্তাররা কাঁচা নুন খেতে মানা করেন। তাঁরা এড়িয়ে যাবেন। কিন্তু অনেক সময় কাঁচা সবজি, ফলে একটু নুন, গোলমরিচ মেশালে তার স্বাদই বদলে যায়। যেমন বছরের প্রত্যেক মাসে টমেটো, শশা এগুলো তো পাওয়াই যায়। এগুলো কেটে উপরে নুন, গোলমরিচ ছড়িয়ে দিন। খেতে ভাল লাগবে। ২. লেটুস পাতার স্যালাডে টুইস্ট আনুন- শুধু শুধু লেটুসপাতার স্যালাড খেতে কারোরই ভাল লাগার কথা না। তাই তাতে অল্প লেবুর রস মিশিয়ে নিতে পারেন। আবার গ্রিন স্যালাড বানাতে আরও অনেক সবুজ সবজি মেশাতে পারেন। সঙ্গে চেরি টমেটো দিতে পারেন। মুখে স্বাদ পাবেন। ৩. মশলা মেশাতে পারেন - শুধু পিৎজাতেই নানারকম মশলা দেবেন কেন! স্যালাড কী দোষ করল! পিৎজার মশলা স্যালাডেও মেশাতে পারেন। মানে রঙিন ক্যাপসিকাম, লঙ্কা কুচিকুচি করে কেটে, সঙ্গে নিজের পছন্দসই মশলা মিশিয়ে ঝালঝাল স্বাদের স্যালাড তৈরি করতেই পারেন। ৪. হার্ব ব্যবহার করুন - হার্ব মানেই দামি একথা একেবারেই ভুল। যেকোনও পুষ্টিকর খাবারে হার্ব থাকাটা জরুরি। পার্সলে, তুলসি, ধনেপাতা এগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন স্যালাডে। ৫. চিজ মিশিয়ে নিতে পারেন - না, না। চিজ খেলেই কেউ মোটা হয় না। অনেকেই ভুলে যান চিজ প্রোটিনে ভরপুর। তবে বুঝে শুনে মেপে খাওয়া উচিত। স্ট্রবেরি স্যালাডে চিজের ছোট টুকরো মিশিয়ে খেতে পারেন। আবার গরমকালে তরমুজ, চিজ স্যালাডের স্বাদ তো মুখে লেগে থাকার মতো। ৬. মধু, মেয়োনিজ ব্যবহার করতে পারেন - স্যালাডের স্বাদ নিজের ইচ্ছেমত বদলাতে পারেন। এটাই এর সুবিধা। যেমন মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করলে মধু মেশাতে পারেন। আবার একটু ঝাল খেতে ইচ্ছে করলে, লঙ্কা বাটা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে সেটা একটু মিশিয়ে নিতে পারেন। কখনও আবার মেয়োনিজও ব্যবহার করতে পারেন। ৭. নতুন কিছু ব্যবহার করে রঙিন স্যালাড বানাতে পারেন - শুধু একরকমের স্যালাড কেন বানাবেন! ফ্রিজে তো কতরকমের সবজি, ফল, মাংস থাকে। তা দিয়েই স্যালাড বানিয়ে রাতের ডিনার বানিয়ে ফেলুন। রেসিপি একঘেয়ে লাগলে নতুন রঙিন সবজি ব্যবহার করে খেতে দেখুন। পুষ্টির পাশাপাশি মুখের স্বাদও পাল্টাবে

```