দ্য ওয়াল ব্যুরো: শীতের সবচেয়ে বড় উৎসবের আগে মেতে উঠেছেন কলকাতাবাসী। শীত মানেই শহর জুড়ে ভ্যানিলা কেকের গন্ধ, কফির গন্ধ। বছর শেষের উৎসবে সকলকে মাতিয়ে তুলতে সেজে উঠেছে শহরও। 'সিটি অফ জয়' কলকাতায় বারো মাসে তেরো পার্বণ। শুধু তো দুর্গাপুজো নয়, ক্রিসমাস থেকে নতুন বছরের শুরু পর্যন্ত বিশেষ সাজে সেজে ওঠে কলকাতার রাস্তাঘাট। সবকিছুর মধ্যেই সাজ সাজ রব। এমনকি বদলে যায় সমস্ত রেস্তোরাঁর মেনুগুলোয়।

ক্রিসমাসের আগে শহরের একমাত্র রেট্রো ডাইনিং রেস্তোরাঁ 'চ্যাপটার ২' ভোজনরসিকদের স্বাগত জানাতেই দুর্দান্ত খাবারের মেনু সাজিয়ে একেবারে প্রস্তুত। এবারের 'চ্যাপটার ২'-এর জিভে জল আনা নতুন পদ যে রীতিমতো চমকে দেবে সকলকে, তা গ্যারান্টি দিয়ে বলা যায়। আবহ আর নতুন খাবারের স্বাদ মিলিয়ে-মিশিয়ে জমে উঠবেই শীতের সন্ধে।

রেস্তোরাঁর এক ছাদের নীচে রয়েছে যেন একটুকরো পুরোনো কলকাতা। দুর্দান্ত সব সুস্বাদু খাবার যেমন থাকবে, তেমনই সঙ্গে থাকবে মিউজিক্যাল পারফরম্যান্সের ব্যবস্থা। বোঝাই যাচ্ছে ক্রিসমাসের সন্ধে জমিয়ে দেবে 'চ্যাপটার ২'। তবে শহরের অন্যান্য রেস্তোরাঁর চেয়ে যেমন আলাদা এর আবহ, তেমনই খাবারের স্বাদ আর পদ। টার্কি, পর্ক, ডাক এগুলো সচরাচর কোনও রেস্তোরাঁয় খুঁজে পাওয়া যায় না। তাই ক্রিসমাসের আগেই নতুন সমস্ত পদ নিয়ে এসে খাদ্যরসিকদের এক প্রকার উপহারই দিতে চলেছে 'চ্যাপটার ২'।

ক্রিসমাস আর নিউ ইয়ার স্পেশ্যাল মেনুতে থাকছে
স্টাফড আপেল পর্ক, বার্বিকিউ পর্ক রিবস, রোস্ট টার্কি ইন রেড ওয়াইন জস, রোস্ট টার্কি ইন ক্র্যানবেরি সস, স্টাফড ফিলেট অফ বেকটি, রোস্ট পেকিং ডাক ইন হোইসিন সস, গ্রিলড বেকটি ইন বাটার গার্লিক সস, রোস্ট ডাক ইন অরেঞ্জ সস, ভেজিটেবল ক্রেপ এলা পর্তুগিজ, হার্ব রোস্ট চিকেন। এখানেই শেষ নয়। বড়দিন মানেই তো কেক থাকবেই। এখানেও থাকছে
রিচ প্লাম কেক। তবে এই সময় এখানে এলে অবশ্যই
রোস্ট টার্কি ইন রেড ওয়াইন জস, স্টাফড আপেল পর্ক, স্টাফড ফিলেট অফ বেকটি চেখে দেখার পরামর্শ দিচ্ছেন এই রেস্তোরাঁর প্রধান সেফ।

'চ্যাপটার ২'-এর মানি স্কোয়্যার মলের আউটলেটে বুফেরও ব্যবস্থাও থাকবে। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের আউটলেটেও এই মেনুগুলো থাকছে। এই বিশেষ পদগুলোর স্বাদ পেতে হলে চলে আসতে হবে ২৪ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির মধ্যে। রেস্তোরাঁ খোলা থাকবে বেলা বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত।