Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রেমো ডি'সুজা, নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানালেন সে খবর

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নির্দেশক ও কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। ১১ ডিসেম্বর হঠাৎ হার্ট অ্যাটাকের পর তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে ভর্তি করা হয়।‌ হার্টের ব্লকেজ ধরা পড়ার পর একটা ছোট অপারেশনও হয়েছে তাঁর।‌ তার পরে কয়ে

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রেমো ডি'সুজা, নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানালেন সে খবর

শেষ আপডেট: 19 December 2020 08:08

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন নির্দেশক ও কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। ১১ ডিসেম্বর হঠাৎ হার্ট অ্যাটাকের পর তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে ভর্তি করা হয়।‌ হার্টের ব্লকেজ ধরা পড়ার পর একটা ছোট অপারেশনও হয়েছে তাঁর।‌ তার পরে কয়েকদিন তাঁকে রাখতে হয়েছিল ইমারজেন্সি কেয়ার ইউনিটে।‌ তবে তাঁর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার খবর স্ত্রী লিজেলাই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে একটি ভিডিও পোস্ট করলেন রেমো নিজেই।‌ স্বাভাবিকভাবেই উচ্ছসিত তাঁর অনুরাগীরা। গতকাল ইনস্টাগ্রামে একটি স্লো মোশন ভিডিও পোস্ট করেছেন রেমো। তাতে দেখা যাচ্ছে তাঁর মুখে এক গাল হাসি। এক হাতে প্রচুর রঙিন বেলুন। তাতে লেখা 'ওয়েলকাম হোম'। অন্য হাতে থাম্পস আপ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন তিনি ঠিক আছেন।‌ ভিডিওটির সঙ্গে রেমো লিখেছেন, "সকলকে আমার প্রাণভরা ভালবাসা। আপনাদের প্রার্থনা, আশীর্বাদে আমি বাড়ি ফিরে এলাম। আমার সকল বন্ধুদের ধন্যবাদ।" ভিডিওটি ভরে গেছে বহু মানুষের শুভেচ্ছা বার্তায়। এমনকি বলিউডের নামকরা তারকারাও সেই ভিডিওর নীচে হার্ট ইমোজি দিয়ে, রেমোর ফিরে আসার খবরে আনন্দ প্রকাশ করেছেন। টাইগর শ্রফ, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, টেরেন্স লুইস, ববি দেওল প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তাঁর মধ্যেই একজন অনুরাগী মন্তব্য করেছেন, "আপনি সাবধানে থাকুন স্যার। আবার মঞ্চে ফিরতে হবে। আগের মতো দম নিয়ে।" কয়েকদিন আগেই হাসপাতালে রেমো নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁর স্ত্রী লিজেলা একটি ভিডিও পোস্ট করেছিলেন। তাতে দেখা যায় খানিকটা সুস্থ হয়ে, হুইলচেয়ারে বসে, গান শুনেই পা নাড়াতে থাকেন রেমো। লিজেলা লিখেছিলেন, "পা দিয়ে নাচ করা এক জিনিস। হৃদয় দিয়ে অনুভব করে নাচ করা আরেক জিনিস।" রেমোর সাবলিল নাচ, প্রতিটা কোরিওগ্রাফির পিছনে তাঁর ভাবনা, সবটা দেখেই মুগ্ধ হয়ে যান দেশবাসী। আবার ফের কবে ডান্সিং মাস্টার মঞ্চে ফিরবেন এখন তার অপেক্ষাই করছেন প্রত্যেকে।

```