Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

এবার কমবে খুদে পড়ুয়ার স্কুল- ব্যাগের বোঝা, বাড়ি ফিরলে থাকবে না হোম-ওয়ার্ক!!

দ্য ওয়াল ব্যুরো: 'কায়দা কায়দা আখির ফায়দা'... গানটা কি মনে পড়। রেখার 'খুবসুরত' ছবির এই গানটি ছিল কায়দা বা নিয়ম  ভাঙার। যেখানে ছিল চকোলেটের নদী, আস্ত একটা গ্রাম আইসক্রিমে মোড়া। সেই আজগুবি গানটার ভিতরের কথা আসলে নিয়মের বাইরে শৈশব উদযাপন। যা

এবার কমবে খুদে পড়ুয়ার স্কুল- ব্যাগের বোঝা, বাড়ি ফিরলে থাকবে না হোম-ওয়ার্ক!!

শেষ আপডেট: 26 November 2018 13:09

দ্য ওয়াল ব্যুরো: 'কায়দা কায়দা আখির ফায়দা'... গানটা কি মনে পড়। রেখার 'খুবসুরত' ছবির এই গানটি ছিল কায়দা বা নিয়ম  ভাঙার। যেখানে ছিল চকোলেটের নদী, আস্ত একটা গ্রাম আইসক্রিমে মোড়া। সেই আজগুবি গানটার ভিতরের কথা আসলে নিয়মের বাইরে শৈশব উদযাপন। যা অবশেষে বুঝতে পারল দেশের শিক্ষা মন্ত্রক। তাই তো খুদে পড়ুয়াদের শৈশবকে মাথায় রেখে বেশ কয়েকটি নিয়মে বদল আনল মন্ত্রক। যেমন, এবার থেকে ক্লাস ওয়ান ও টু-এর বাচ্চাদের হোমওয়ার্ক থেকে ছুটি। প্রত্যেক স্কুলকে মেনে চলতে হবে এই নিয়ম। স্কুলের পর বাড়িতে একগুচ্ছ হোম ওয়ার্ক দেওয়া আর নয়। থাকছে আরও চমক। স্কুল ব্যাগের ওজনেও রাশ টেনেছে শিক্ষা মন্ত্রক। বাচ্চাদের স্কুলের  ব্যাগটি যখন ট্রেকিংয়ের প্যাক কিনা বোঝা দায়, তখন মন্ত্রকের নির্দেশ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল ব্যাগের ওজন হবে দেড় কেজি  তৃতীয় ও চতুর্থ শ্রেণির স্কুল ব্যাগের ওজন হবে ২-৩ কেজি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির  স্কুল ব্যাগের ওজন হবে ৪ কেজি অষ্টম ও নবমের ৫.৫ ও দশম শ্রণির স্কুল ব্যাগ ৫ কেজির শুধু স্কুল ব্যাগ বা হোম ওয়ার্কে বিষয়টি থেমে নেই। পড়ার বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রেও এসেছে বদল। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সিলেবাসে ইংরেজী, মাতৃ ভাষা, অঙ্ক ছাড়া অন্য কোনও পছন্দের মত বিষয় স্কুল জুড়ে দিতে পারবে না। একই পদ্ধতি মানা হবে তৃতীয শ্রেণির ক্ষেত্রেও। যেখানে প্রথম ও দ্বিতীয় ভাষা, অঙ্ক, পরিবেশ বিজ্ঞান ছাড়া আর কোনও রকম বাড়তি বিষয় যু্ক্ত করবে না স্কুল।সিলেবাস সংক্রান্ত সব সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকই নেবে। পুরুষদের চেয়েও মহিলাদের হৃদরোগের ঝুঁকি বেশি! কী ভাবে সামলে রাখবেন হৃদয়কে ২০১৮ সালে মাদ্রাস হাই কোর্ট কেন্দ্রের কাছে স্কুলের এই প্রাথমিক বিষয়গুলিতে বদল আনার আবেদন জানায়। সেই আবেদনকে মাথায় রেখে এই বদলগুলির প্রয়োজনীতা রয়েছে বলে মনে করে শিক্ষা মন্ত্রক। সেই ভাবেই নিয়ম বদল করে বিভিন্ন স্কুলে তা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জারি করা এই নতুন নিয়ম ইতিমধ্যেই পৌঁছেছে প্রত্যেক রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে।স্কুল ব্যাগের বোঝা,হোম-ওয়ার্কের চাপে খুদে পড়ুয়ারা আজকাল খেলতেই ভুলে গিয়েছে। বাড়ির জানালা দিয়ে মাঠের সবুজ ঘাসটা দেখেই আশ মেটায় তারা। পরের দিনই যে স্কুলে জমা দিতে হবে গাদা গাদা হোম ওয়ার্ক। মায়ের বকুনিও একটাও বাউন্ডারির বাইরে যায় না। এবার বদলাবে সময়। স্কুলগুলিতে খুব তাড়াতাড়ি চালু হবে নতুন নিয়ম। এক ঝাক ইচ্ছে ডানারা উড়বে বেশ। স্কুল ফেরত ক্লান্ত শরীরগুলো এবার হয়ত ঝট করে হাত-মুখ ধুয়েই ছুটবে মাঠে।  

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

   

```