Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিয়জনদের শরীর নিয়ে চিন্তিত! ভালবাসার মাসে চকলেট উপহার দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: গোটা ফেব্রুয়ারি মাসকে ভালবাসার মাসই বলা চলে। আর ক'দিন পরেই ভ্যালেন্টাইনস ডে। চলতি সপ্তাহ জুড়ে প্রিয়জনদের কী উপহার দেবেন, সেসব নিয়ে নানা ভাবনা চিন্তা তো চলছেই। তবে ডাক্তাররা জানাচ্ছেন, ভ্যালেন্টাইনস ডে-র সেরা উপহার নাকি

প্রিয়জনদের শরীর নিয়ে চিন্তিত! ভালবাসার মাসে চকলেট উপহার দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 11 February 2021 15:15

দ্য ওয়াল ব্যুরো: গোটা ফেব্রুয়ারি মাসকে ভালবাসার মাসই বলা চলে। আর ক'দিন পরেই ভ্যালেন্টাইনস ডে। চলতি সপ্তাহ জুড়ে প্রিয়জনদের কী উপহার দেবেন, সেসব নিয়ে নানা ভাবনা চিন্তা তো চলছেই। তবে ডাক্তাররা জানাচ্ছেন, ভ্যালেন্টাইনস ডে-র সেরা উপহার নাকি চকলেট! কারণ, সার্বিকভাবে শরীর সুস্থ রাখতে এটা ভীষণ উপকারী। আর প্রিয়জনদের শরীর যাতে সুস্থ থাকে, সেটা কে না চায়! চকলেট নিয়েই নানা মিথ লোকের মুখে মুখে ঘোরে। যেমন অতিরিক্ত চকলেট খেলেই ওবেসিটি, ব্রণ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং দাঁতের সমস্যা দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন চকলেটের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনা থেকেই শরীর সুস্থ রাখতে সাহায্য করে। যে ৮টি কারণে চকলেট খেতে বলছেন, জেনে নিন। চকলেট ভীষণ পুষ্টিকর বিশেষ করে ডার্ক চকলেট ভীষণ স্বাস্থ্যকর বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এর মধ্যে কোকোয়া পাউডারের পরিমাণ বেশি থাকে। আবার এতে মিনারেলস এবং ফাইবারও থাকে। ডার্ক চকলেটের মধ্যে প্রচুর পরিমাণ জিঙ্কও থাকে। শরীরের মেটাবলিজম বুস্ট করতেও এটি ভীষণ সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে চকলেটের মধ্যে ফ্লেবোনল কনটেন্ট থাকে, যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে। এটিই শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। যার ফলে উচ্চ রক্তচাপও কমে যায়। হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা কমায় শুধু উচ্চ রক্তচাপই নয়, কোকোয়া পাউডারের গুণাবলী হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাও কমিয়ে দেয়। রক্তে এলডিএল বা ব্যাড কলেস্টেরলের মাত্রা কমাতেও এটি খুব সাহায্য করে। সেকারণেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনে ১৯ থেকে ৩০ গ্রাম চকলেট হার্ট অ্যাটাকের সম্ভবনা কমিয়ে দেয়। ক্রোনিক ডিজিজ কমাতে সাহায্য করে দীর্ঘদিন ধরে কোনও ক্রোনিক ডিজিজের সমস্যায় ভুগলে, সেটা দূর করতেও সাহায্য করবে চকলেট। কারণ কোকোয়া পাউডারের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। সূর্যরশ্মির প্রভাবে ত্বকের ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে শুধু শরীরের নয়, ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতেও সাহায্য করে চকলেট। এর মধ্যে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। যা ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে। যার ফলে ত্বক দীর্ঘক্ষণ হাইড্রেটেড থাকে। এমনকি সূর্যরশ্মির প্রভাবে যে ক্ষতি হয়, সেটাও রোধ করে চকলেট। ব্রেনের জন্য ভীষণ উপকারী সমীক্ষায় জানা গেছে অ্যালজেইমার, পার্কিনসন ডিজিজের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্য চকলেট ভীষণ উপকারী। ডাক্তাররা জানাচ্ছেন, সপ্তাহে পাঁচ দিন পরপর চকলেট খেলে, ব্রেনে রক্ত চলাচল বৃদ্ধি পায়। সেকারণেই বয়স্ক মানুষদের চকলেট খাওয়ার বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মুড ঠিক রাখতে সাহায্য করে রোজকার দৌড়ঝাঁপের জীবনে কাজের চাপে মাঝে মধ্যেই মুড বিগড়ে যায় অনেকের। সেক্ষেত্রে চকলেট খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাই। কারণ চকলেট শরীরের ফিল-গুড হরমোন সেরোটোনিন এবং ডোপামাইন নিঃসরণ করতে সাহায্য করে। সঙ্গে সারাদিন কাজ করার এনার্জিও জোগায়। টাইপ ২ ডায়াবেটিস-এও উপকারী সুগার এবং চকলেট কিন্তু একেবারেই দুটো আলাদা জিনিস। চিনি খেতে মানা করলেও, চকলেটে না বলছেন না ডাক্তাররা। সমীক্ষায় জানা গেছে ডার্ক চকলেট টাইপ ২ ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী। এমনকি ব্লাড সুগার লেভেল কমাতেও এটা ভীষণ সাহায্য করে। কোন ধরনের চকলেট খাবেন বাজারে সাধারণত তিন ধরনের চকলেট পাওয়া যায়। মিল্ক চকলেট, ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট। এর মধ্যে মিল্ক চকলেট এবং হোয়াইট চকলেটে কোকোয়া পাউডারের পরিমাণ কম থাকে। চিনি, দুধ এবং কোকোয়া বাটারের পরিমাণ বেশি থাকে। যেহেতু কোকোয়া পাউডারের গুণের জন্যই শরীর সুস্থ থাকে, তাই ডার্ক চকলেট খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দিনে কতটা পরিমাণ খাওয়া উচিত যেকোনও কিছুই অতিরিক্ত পরিমাণ শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। এই ক্ষেত্রেও তাই। বেশি পরিমাণ খেলেই যে শরীর সুস্থ থাকবে তা নয়। দিনে ৩০ থেকে ৬০ গ্রামের বেশি চকলেট খেতে নিষেধ করছেন ডাক্তাররা। এর ফলে ওজন বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই পরিমাণ বুঝেই নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

```