Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তুলসীপাতা চিবিয়ে খান? ডাক্তাররা বারণ করেছেন, কেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: এখনও এদেশের বহু বাড়ির উঠোনে তুলসী গাছ খুঁজে পাওয়া যায়। শুধু গ্রামে নয়, এমনকি মফঃস্বল, শহরের বাড়ির বারান্দায়, ছাদেও তুলসীগাছ থাকে। ভারতীয়রা যেমন একদিকে তুলসীগাছ পুজো করেন, তেমনই ভরসাও করেন এই গাছকে নানা রোগ-অসুখে। তুলস

তুলসীপাতা চিবিয়ে খান? ডাক্তাররা বারণ করেছেন, কেন জেনে নিন

শেষ আপডেট: 23 November 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো: এখনও এদেশের বহু বাড়ির উঠোনে তুলসী গাছ খুঁজে পাওয়া যায়। শুধু গ্রামে নয়, এমনকি মফঃস্বল, শহরের বাড়ির বারান্দায়, ছাদেও তুলসীগাছ থাকে। ভারতীয়রা যেমন একদিকে তুলসীগাছ পুজো করেন, তেমনই ভরসাও করেন এই গাছকে নানা রোগ-অসুখে। তুলসীপাতার গুণাগুণ সম্পর্কে অনেকেই মোটামুটি অনেক তথ্য জানেন। জ্বর, সর্দিকাশি হলেই তুলসীপাতা খাওয়ার পরামর্শ মা, জেঠিমারাই দিয়ে থাকেন। কিন্তু চিবিয়ে চিবিয়ে তুলসীপাতা খেয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনতে পারেন, জানেন কি? তুলসীপাতায় প্রচুর পরিমাণে মার্কারি এবং আয়রন থাকে। কাঁচা তুলসীপাতা খেলে যদিও মুখের আলসার, বা ক্ষত সেরে যায়। কিন্তু দাঁতের মারাত্মক ক্ষতি করে কাঁচা তুলসীপাতার রস। কখনও কখনও রঙও বদলে যায়। দাঁত ক্ষয়ে যায়। ফলে সাবধান হয়ে যান। দাঁতের সমস্যায় আগে থেকেই ভুগলে, কাঁচা তুলসীপাতা চিবিয়ে খাওয়া আজই ছেড়ে দিন। ডাক্তাররা বলেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাড়া চা খাওয়া উচিত। এই কাড়ার মূল উপাদানই হচ্ছে তুলসীপাতা। এমনকি নিয়মিত খেলে শরীরের রক্ত পরিশুদ্ধ হয়। এরকমই চা বা জলের সঙ্গে মিশিয়েই তুলসীপাতা খেতে বলছেন ডাক্তাররা। মধু, গোলমরিচ মিশিয়েও খেতে পারেন। চা বানানোর আগে, জল গরম করার সময় ৬ থেকে ৭টা তুলসীপাতা ভাল করে ধুয়ে দিয়ে দিন তার মধ্যে। গ্যাসের আঁচ কমিয়ে ১০ মিনিট ধরে ফোটাবেন। তাহলে রসটা পুরোপুরি জলের সঙ্গে মিশে যাবে। আবার যাঁরা দুধ-চা খেতে ভালবাসেন, তাঁরাও বানানোর আগে তুলসীপাতা ব্যবহার করতে পারেন।

```