স্কুল খুললেই শুরু হবে আইসিএসই ও আইএসসির সেমিস্টার ২ এর প্রস্তুতি
দ্য ওয়াল ব্যুরো: এখনও ঠিক নেই সেমিস্টার ১ পরীক্ষার (Semester 1), তার আগেই শহরের কিছু স্কুল শুরু করে দিতে চলেছে সেমিস্টার ২ (Semester 2) এর ক্লাস। সময়ের মধ্যে সিলেবাস শেষ করার জন্যই এই পদক্ষেপ বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
আইএসসিই কাউন্সিল (
শেষ আপডেট: 22 October 2021 06:49
দ্য ওয়াল ব্যুরো: এখনও ঠিক নেই সেমিস্টার ১ পরীক্ষার (Semester 1), তার আগেই শহরের কিছু স্কুল শুরু করে দিতে চলেছে সেমিস্টার ২ (Semester 2) এর ক্লাস। সময়ের মধ্যে সিলেবাস শেষ করার জন্যই এই পদক্ষেপ বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
আইএসসিই কাউন্সিল (CISCE) আইসিএসই ও আইএসসির সেমিস্টার ১ পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে সেমিস্টার ১ পরীক্ষার সময়সূচি ধার্য করা হয়েছে। বেশকিছু স্কুল এরমধ্যেই সেমিস্টার ১-এর সিলেবাস শেষ করে ফেলেছে। বর্তমানে তাঁরা পড়ুয়াদের এমসিকিউ-র প্রস্তুতি দিচ্ছে। যেহেতু পরীক্ষাগুলো এই ধারায় হয়, তাই পড়ুয়াদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকে নজর দিচ্ছে স্কুলগুলো।
১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু দুই ক্লাসের। আইসিএসই পরীক্ষা শেষ হচ্ছে ৬ ডিসেম্বর ও আইএসসি পরীক্ষা শেষ হচ্ছে ১৬ ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে কবে পরীক্ষা হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণা নেই শিক্ষকদের মধ্যে।
আরও পড়ুনঃ
সন্ত্রাসবাদের বিষদাঁত ভাঙতে জম্মু কাশ্মীর জুড়ে এনআইএ-র তল্লাসি অভিযান অব্যাহত
যেহেতু অনেক স্কুলেই সেমিস্টার ১-এর সিলেবাস শেষ হয়ে গেছে সেক্ষেত্রে সেমিস্টার ২-এর পড়াশুনা শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর ছুটিতে এখন বন্ধ স্কুল। তবে বেশিরভাগ স্কুলই আগামী সপ্তাহ থেকেই খুলে যাবে। শুরু হয়ে যাবে পঠন পাঠন।
অন্যদিকে, দিন কয়েক আগেই কাউন্সিলের তরফে আইএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলে করার ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে। তারজন্য যাবতীয় কোভিড বিধি মেনে করার নির্দেশ জারি করেছে বোর্ড। চলতি মাসের ২৫ তারিখ থেকে ২০২২ এর ফেব্রুয়ারির মধ্যে সব প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্কুল খুললেই বাকি সিলেবাস নিয়ে ঝাঁপিয়ে পড়বে শিক্ষকগুলো। বোর্ড পরীক্ষার আগে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চায় স্কুলগুলো। চলবে রিভিশন প্রসেস। পাশাপাশি, শুরু হয়ে যাবে সেমিস্টার ২-এর পড়াশুনা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'