দুরন্ত শীর্ষাসন অনুষ্কার, প্রেগন্যান্সিতেও থামেনি যোগাসন! রয়েছে 'বিরাট' সাপোর্ট
দ্য ওয়াল ব্যুরো: অনুষ্কা শর্মা মাস আটেকের অন্তঃসত্ত্বা। কিন্তু তাতে কী, শারীরিক ফিটনেসের সঙ্গে কোনও আপস নয়। তাই মা হওয়ার আগে, ডাক্তারের পরামর্শ নিয়েই যোগাসন ও ঠিক ডায়েটের উপর নির্ভর করে এক্কেবারে সুস্থ রয়েছেন অনুষ্কা। তবে তিনি একাই এসব
শেষ আপডেট: 1 December 2020 06:21
দ্য ওয়াল ব্যুরো: অনুষ্কা শর্মা মাস আটেকের অন্তঃসত্ত্বা। কিন্তু তাতে কী, শারীরিক ফিটনেসের সঙ্গে কোনও আপস নয়। তাই মা হওয়ার আগে, ডাক্তারের পরামর্শ নিয়েই যোগাসন ও ঠিক ডায়েটের উপর নির্ভর করে এক্কেবারে সুস্থ রয়েছেন অনুষ্কা। তবে তিনি একাই এসব করছেন না কিন্তু। স্বামী বিরাটও কিন্তু এক নাগাড়ে তাঁকে সার্পোট করে যাচ্ছেন। যোগাসনেও বিরাট তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, এমনই একটি ছবি আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা।
তা আবার যে সে যোগাসন নয়, শীর্ষাসন। যোগাসনের তালিকায় অন্যতম কঠিন একটা আসন। হাত ও মাথার ভরে গোটা শরীরটা উল্টো করে শূন্যে তুলতে হয়। মাথা নীচে, পা সটান ওপরে। এই আসনই করেছেন অনুষ্কা। তবে সাবধানতা নেওয়ার জন্যই, এখন আর শূন্যে নয়, তিনি দেওয়ালের সাপোর্ট নিয়েছেন। আর সেই সঙ্গেই তাঁর ভারসাম্য ধরে রেখেছেন বিরাট কোহলি।
পোস্টে অনুষ্কা জানিয়েছেন, তাঁর ডাক্তার তাঁকে এই ধরনের যোগাসন করার পরামর্শ দিয়েছেন। তিনি প্রেগন্যান্সির আগেও যেভাবে সমস্ত যোগাসন করতেন, সবটাই এখন তিনি করছেন। কেবল খুব বেশি বেন্ড হওয়া বা টুইস্ট করার আসনগুলো বাদ রয়েছে। তবে এই অবস্থায় যোগাসন করার জন্য পাশে একজন সার্পোটারকে চাই, যে সাহায্য করবে একইসঙ্গে উৎসাহও দেব। অনুষ্কা বুঝিয়ে দিলেন, তাঁর জীবনে এমন মানুষটাই হলেন তাঁর স্বামী। তবে তিনি সর্তক করেছেন, যে তাঁকে দেখে কেউ যেন এটা বাড়িতে শুরু না করেন। ডাক্তারের পরামর্শ নিয়েই যেন করেন।

তিনি লেখেন, "ছোট থেকেই শীর্ষাসন করেছি বাড়িতে। এর উপকারিতা সকলেই জানেন। এবারেও শুরু করলাম। এখন দেওয়ালে পিঠ রেখে। তবে এই মুহূর্তে আমার স্বামী পাশে থাকায় আমি নিশ্চিন্ত। তিনি ধরে রেখেছেন আমায়। তাই পড়ে যাওয়ার ভয় নেই।"
অনুষ্কা জানান, তাঁর এক্সপার্ট যোগাসনের শিক্ষক এফা স্রোফ তাঁকে শেখাচ্ছেন এই অবস্থায় কী কী ধরনের যোগাসন করতে হবে। তবে পুরোটাই ভার্চুয়ালি। তিনি ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল করেই তাঁকে শেখাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। প্রেগন্যান্সির সময়েও যে আগের মতো এক্সারসাইজ করতে পারছেন অনুষ্কা, তাতে বেজায় খুশি তিনি।