Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কেরালায় বেড়াতে যাবেন ভাবছেন! এগুলো মাথায় রাখবেন কিন্তু

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে বেড়ানোর ক্ষেত্রে পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম আরোপ করেছে দেশের পর্যটন বিভাগ। ২০২০ সাল পুরোটা, বেশিরভাগ মানুষেরই কেটেছে ঘরে বসে। লকডাউন উঠে গেলেও দেশের বাইরে বেড়াতে যেতে সাহস পাননি সেভাবে কেউই

কেরালায় বেড়াতে যাবেন ভাবছেন! এগুলো মাথায় রাখবেন কিন্তু

শেষ আপডেট: 7 January 2021 08:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে বেড়ানোর ক্ষেত্রে পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম আরোপ করেছে দেশের পর্যটন বিভাগ। ২০২০ সাল পুরোটা, বেশিরভাগ মানুষেরই কেটেছে ঘরে বসে। লকডাউন উঠে গেলেও দেশের বাইরে বেড়াতে যেতে সাহস পাননি সেভাবে কেউই! বিদেশ ভ্রমণে যেতে না পারলেও নতুন বছরে বেড়িয়ে আসুন দক্ষিণ ভারত থেকে, আর দক্ষিণ ভারতে বেড়ানোর জায়গা হিসেবে কেরালার জুড়ি নেই! আপনি যদি এখানে বেড়াতে আসতে চান, তাহলে কোভিড বিধি মেনে তবেই আসতে পারবেন। সেক্ষেত্রে কিছু পয়েন্টস আর প্রোটোকল মানতে হবে পর্যটকদের। কেন্দ্রীয় সরকারের তৈরি করা নিয়ম ছাড়াও কেরালার রাজ্য সরকার সুরক্ষার জন্য আরও কিছু নিয়ম লাঘু করেছে। কেরালার সরকার কর্তৃক জারি করা সর্বশেষ নির্দেশিকা অনুসারে, দেশীয় পর্যটক যাঁরা অল্প দিনের জন্য ট্যুরে আসবেন বা সাতদিনেরও কম সময়ের জন্য আসবেন তাঁদের আলাদা থাকতে হবে না। সমস্ত দেশীয় পর্যটককে "কোভিড জাগ্রথা পোর্টাল"-এ নাম নথিভুক্ত করে তবেই আসতে হবে কেরালাতে। যদি পর্যটকেরা সাতদিনের বেশি থাকেন কেরালাতে তাহলে তাঁদের বেড়ানোর সাতদিনের মাথায় আইসিএমআর বা রাজ্য সরকারের অনুমোদিত ল্যাব থেকে নিজস্ব ব্যয়ে করোনা টেস্ট করতে হবে। এরপর নেগেটিভ রিপোর্ট এলে তবেই তাঁরা বেশি দিন থাকতে পারবেন, আর যতদিন না রিপোর্ট আসে ততদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এর পাশাপাশি আরও জানানো হয় যে যাঁরা সাতদিনের বেশি থাকার প্ল্যান করবেন তাঁদেরকে ৪৮ ঘণ্টা আগে করা পিসিআর টেস্টের করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে, তার পরেই তাঁরা কেরালাতে থাকতে পারবেন। প্রতিবেদনে জানানো আরও কয়েকটি দিকের উল্লেখ করা হয়েছে- ১. কোভিডের যদি কোনও লক্ষণ দেখা যায়, তাহলে সেই পর্যটককে বেড়াতে আসার সিদ্ধান্ত বাতিল করতে হবে। ২. যদি একটুও লক্ষণ থাকে তাহলে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ৩. সর্বদা ফেসমাস্ক পরতে হবে। ৪. বয়স্ক ও অন্যান্য অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। গর্ভবতী মহিলা, ৬৫ বছরের বেশি ও ১০ বছরের কম বাচ্চাদের থেকে দূরে থাকুন। এঁদের ক্ষেত্রে অতিরিক্ত সর্তকতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ৫. বারবার হাত ধুতে হবে। যে জায়গাগুলোতে বারবার হাত দিচ্ছেন, সেগুলো ডিসইনফেক্টেড করতে হবে। ৬. জমায়েত, গণপরিবহন থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। ৭. কোভিডের লক্ষণ হিসেবে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, ডায়ারিয়া, নাকে গন্ধ না থাকা, মুখে স্বাদ না পাওয়া- এগুলো যদি হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এছাড়াও কেরালাতে বেড়াতে আসতে হলে আগে থেকে হোটেল বুক করে তবেই আসতে হবে।

```